আজ-  ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ - ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» প্রাথমিক বৃত্তিতে কৃতিত্ব: শ্রীমঙ্গলে ১২৯ শিক্ষার্থীকে সংবর্ধনা «» বাঁশ কাটা নিয়ে ঝগড়ার জেরকমলগঞ্জে ডাকাতির মিথ্যা মামলা দায়েরে এলাকাবাসীর প্রতিবাদ «» নেপালের বন্যা: সীমান্তহীন জলবায়ু সংকট «» কমলগঞ্জে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত «» বগুড়া আদমদীঘিতে সার মজুদ- বেশি দামে বিক্রির দায়ে ডিলারের জেল-জরিমানা «» বগুড়া আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত «» কমলগঞ্জে মণিপুরি ভাষা দিবস উদযাপন «» কমলগঞ্জে রাজকান্দি বনের গহীনে যৌথ বাহিনীর অভিযান, অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার «» মৌলভীবাজারে তমদ্দুন মজলিসের ৭৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে  «» শ্রীমঙ্গলে ড্রাম ট্রাকের ধাক্কায় ইজিবাইক চালক নিহত, আটক ২

কমলগঞ্জে প্রবাসীর বসতবাড়ীর জায়গা দখল করার চেষ্টা : থানায় লিখিত অভিযোগ দায়ের


মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের পশ্চিম কালেঙ্গা গ্রামে বসতবাড়ীর জায়গা দখল করার চেষ্টা, গাছ কাটা এবং প্রাণনাশের হুমকির অভিযোগে কমলগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী প্রবাসী অহিদ মিয়া। অভিযোগে তিনি উল্লেখ করেন- দীর্ঘ ৫০ বছরের অধিক সময় ধরে পরিবারের সদস্যদের নিয়ে পশ্চিম কালেঙ্গা গ্রামে বসবাস করে আসছেন। সম্প্রতি একই গ্রামের হারু মিয়া, হাসেম মিয়া, আজাদ হোসেন জাকির, মনির হোসেনগংরা তার জমির একটি অংশ জোরপূর্বক দখলের চেষ্টা করেন। এ সময় জমির সীমানায় থাকা কয়েকটি মূল্যবান গাছ কেটে ফেলা হয় এবং বাঁশের বেড়া নির্মাণ করে জমি দখলের চেষ্টা করা হয়েছে বলেও অভিযোগ করেন। ভুক্তভোগী প্রবাসী অহিদ মিয়া জানান- দীর্ঘদিন তিনি প্রবাসে থাকার সুযোগে উল্লেখিত প্রতিবেশীরা তার দখলীয় মালিকানা বিভিন্ন জায়গা জোরপূর্বক দখলের চেষ্টা করেন। বিষয়টি স্থানীয়ভাবে একাধিকবার মীমাংসার চেষ্টা করা হলেও কোনো স্থায়ী সমাধান হয়নি। বরং অভিযুক্তরা তাকে ও তার পরিবারকে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিচ্ছেন। বিষয়টি স্থানীয় ইউপি সদস্যকে একাধিকবার অবগত করা হলেও তিনি ও বিরোধীয় বিষয়টি সমাধান করতে পারেন নি। এ বিষয়ে তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন। এ বিষয়ে আজ ২০ জুলাই দুপুরে- সরেজমিন গিয়েও অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।