আজ-  ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ - ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» প্রাথমিক বৃত্তিতে কৃতিত্ব: শ্রীমঙ্গলে ১২৯ শিক্ষার্থীকে সংবর্ধনা «» বাঁশ কাটা নিয়ে ঝগড়ার জেরকমলগঞ্জে ডাকাতির মিথ্যা মামলা দায়েরে এলাকাবাসীর প্রতিবাদ «» নেপালের বন্যা: সীমান্তহীন জলবায়ু সংকট «» কমলগঞ্জে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত «» বগুড়া আদমদীঘিতে সার মজুদ- বেশি দামে বিক্রির দায়ে ডিলারের জেল-জরিমানা «» বগুড়া আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত «» কমলগঞ্জে মণিপুরি ভাষা দিবস উদযাপন «» কমলগঞ্জে রাজকান্দি বনের গহীনে যৌথ বাহিনীর অভিযান, অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার «» মৌলভীবাজারে তমদ্দুন মজলিসের ৭৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে  «» শ্রীমঙ্গলে ড্রাম ট্রাকের ধাক্কায় ইজিবাইক চালক নিহত, আটক ২

কমলগঞ্জে ১১ শত নারী চা শ্রমিককে রেইনকোট প্রদান করে আলোচনায় এক চেয়ারম্যান প্রার্থী মুহিবুল আলম


কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় নারী চা শ্রমিকদেরকে রেইনকোট প্রদান করে আলোচনায় এসেছেন আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের অংশগ্রহণকারী চেয়ারম্যান প্রার্থী সমাজসেবক ও দানশীল ব্যক্তিত্ব শ্রীপুর গ্রামের কৃতি সন্তান মুহিবুল আলম। গত রোববার (১৯ জুলাই) সন্ধ্যা ৬ টায় উপজেলার সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের কুরমা চা বাগানের নাট ম-পে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মুহিবুল আলমের পক্ষ থেকে কুরমা, বাঘাছড়া ও চাম্পারায় এই তিনটি চা বাগানের ১১ শত নারী চা শ্রমিককে বৃষ্টি থেকে নিজেদেরকে সুরক্ষা দিতে রেইনকোট বিতরণের মাধ্যমে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে।
স্থানীয় বিএনপি নেতা সুন্দর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মো. দুরুদ আহমদ। স্থানীয় বিএনপি কর্মী বারাম আলীর সঞ্চালনায় গেষ্ট অফ অনার হিসাবে উপস্থিত ছিলেন আসন্ন ইউপি নির্বাচনে ইসলামপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী, বিশিষ্ট ব্যবসায়ী, সমাজসেবক ও দানশীল ব্যক্তিত্ব মুহিবুল আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মো. আবুল হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক মাহবুবুর রহমান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ইসলামপুর ইউনিয়ন পরিষদের সদস্য সবুজ মিয়া, কুরমা চা বাগানের পঞ্চায়েত কমিটির সাবেক সভাপতি নারদ পাশি প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, আমরা জানি বৃষ্টি বা রোদ কোনো কিছুই আমাদের চা শিল্পের চাকা থামিয়ে রাখতে পারে না। আর এই শিল্পকে সচল রাখার ক্ষেত্রে আমাদের নারী শ্রমিকদের অবদান অসামান্য। পরিবারের দায়িত্ব সামলে, ঝড়-বাদলের দিনেও তারা যেভাবে বাগানে কাজ করেন, তা সত্যিই প্রশংসনীয়। আপনাদের এই কষ্ট কিছুটা লাঘব করতে এবং কর্মক্ষেত্রে সুরক্ষাকে নিশ্চিত করতে বিএনপি নেতা মুহিবুল আলমের এমন উদ্যোগ আসলেই প্রশংসনীয়। তার এই মহৎ উদ্যোগ রেইনকোট বিতরণের মাধ্যমে আপনাদের কষ্ট কিছুটা হলেও লাঘব হবে। এই রেইনকোটগুলো আপনাদের বর্ষার দিনে বৃষ্টি ও ঠান্ডা থেকে সুরক্ষা দেবে এবং কাজে আরও স্বাচ্ছন্দ্য আনবে।
চেয়ারম্যান প্রার্থী বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক শ্রীপুর গ্রামের কৃতি সন্তান মুহিবুল আলম বলেন, আমার পিতাও একসময় চা বাগানের শ্রমিক ছিলেন। আমি জানি চা শ্রমিকরা কিভাবে জীবন যাপন করেন। ঝড়-বাদলের দিনেও বৃষ্টিতে ভিজে চা পাতা চয়ন করে থাকেন, তাই তাদের কষ্টের কথা ভেবে আমার এই সামান্য উদ্যোগ। তার এমন মহৎ উদ্যোগের কারণে সকল চা শ্রমিকদের মাঝে ব্যাপক সাড়া জাগিয়েছে