আজ-  ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ - ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» প্রাথমিক বৃত্তিতে কৃতিত্ব: শ্রীমঙ্গলে ১২৯ শিক্ষার্থীকে সংবর্ধনা «» বাঁশ কাটা নিয়ে ঝগড়ার জেরকমলগঞ্জে ডাকাতির মিথ্যা মামলা দায়েরে এলাকাবাসীর প্রতিবাদ «» নেপালের বন্যা: সীমান্তহীন জলবায়ু সংকট «» কমলগঞ্জে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত «» বগুড়া আদমদীঘিতে সার মজুদ- বেশি দামে বিক্রির দায়ে ডিলারের জেল-জরিমানা «» বগুড়া আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত «» কমলগঞ্জে মণিপুরি ভাষা দিবস উদযাপন «» কমলগঞ্জে রাজকান্দি বনের গহীনে যৌথ বাহিনীর অভিযান, অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার «» মৌলভীবাজারে তমদ্দুন মজলিসের ৭৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে  «» শ্রীমঙ্গলে ড্রাম ট্রাকের ধাক্কায় ইজিবাইক চালক নিহত, আটক ২

বগুড়া আদমদিঘীতে আইনশৃঙ্খলা কমিটির মাসিক  সভা অনুষ্ঠিত 

রাবেয়া সুলতানা,  (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদিঘীতে  আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা ১১টায় উপজেলা সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আদৃদীঘি-দুপচাঁচিয়া সংসদীয় আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার, আদমদিঘী উপজেলা বিএনপির সহসভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান মোত্তাকি তালুকদার মুক্তা,আদমদিঘী আদমদিঘী উপজেলা জামায়াতের নায়েবি আমির ডাঃ ইউনুছ আলী, সহকারী কমিশনার (ভুমি)  আশরাফুল ইসলাম, উপজেলা সিনিয়র মৎস্য কমকর্তা নাহিদ হোসেন, আর এম ও আব্দুল হালিম, প্রাণিসম্পদ কর্মকর্তা নাহিদ হোসেন, কৃষি কমকর্তা রবিউল ইসলাম, উপজেলা প্রকৌশলী রিপন কুমার, ছাতিয়ানগ্রাম ইউপির প্যানেল চেয়ারম্যান মহিউদ্দীন তালুকদার, সান্তাহার  ইউপির প্যানেল চেয়ারম্যান নাজিম উদ্দীন,  আদমদিঘী উপজেলা প্রেসক্লাবের সাংবাদিক বেনজির রহমান, উত্তরাঞ্চল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মোঃ মনসুর আলী, সান্তাহার শহর প্রেসক্লাবের সভাপতি মোঃ জিল্লুর রহমান, সান্তাহার পৌর মহিলা দলের সভাপতি মুক্তা, আদমদীঘি উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক এসএম জুয়েল রানাসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা গন উপস্থিত ছিলেন। সভায় এলাকা থেকে মাদক নির্মূল, চুরি, ছিনতাই, চাঁদাবাজি বন্ধ সহ যানজট নিরসনে জন্য আলোচনা করা হয়।