আজ-  ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ - ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» প্রাথমিক বৃত্তিতে কৃতিত্ব: শ্রীমঙ্গলে ১২৯ শিক্ষার্থীকে সংবর্ধনা «» বাঁশ কাটা নিয়ে ঝগড়ার জেরকমলগঞ্জে ডাকাতির মিথ্যা মামলা দায়েরে এলাকাবাসীর প্রতিবাদ «» নেপালের বন্যা: সীমান্তহীন জলবায়ু সংকট «» কমলগঞ্জে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত «» বগুড়া আদমদীঘিতে সার মজুদ- বেশি দামে বিক্রির দায়ে ডিলারের জেল-জরিমানা «» বগুড়া আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত «» কমলগঞ্জে মণিপুরি ভাষা দিবস উদযাপন «» কমলগঞ্জে রাজকান্দি বনের গহীনে যৌথ বাহিনীর অভিযান, অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার «» মৌলভীবাজারে তমদ্দুন মজলিসের ৭৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে  «» শ্রীমঙ্গলে ড্রাম ট্রাকের ধাক্কায় ইজিবাইক চালক নিহত, আটক ২

বগুড়া আদমদীঘিতে এক নারীকে ধর্ষনের চেষ্টা গ্রেফতার-১

 সজীব হাসান, স্টাফ রিপোর্টার: বগুড়া আদমদীঘির সান্তাহারে গভীর রাতে তালাকপ্রাপ্ত এক নারীর ঘরে ঢুকে ধর্ষণের চেষ্টা মামলায় ওসমান মোল্লা (৪০) নানের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গত সোমবার (২০ জুলাই) রাতে উপজেলার সান্তাহার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেপ্তারকৃত ওসমান মোল্লা রাজশাহীর বাগমারা উপজেলার যোগীপাড়া ইউপির বীকুৎসা গ্রামের আফছার মোল্লার ছেলে। সে বর্তমানে সান্তাহার লকু পূর্ব কলোনী শশুর বাড়ীতে বসবাস করে। পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, সান্তাহার পূর্বলকু কলোনীর ১৫ বছর পূর্বে তালাকপ্রাপ্ত ওই নারী তার বাবার বাড়িতে বসবাস করছিলেন। তার বড় ছেলে সৌদি প্রবাসি। মেজ ছেলে তার মার সাথেই থাকতো। ঘটনার দিন গত রবিবার (১৯ জুলাই) রাত ৯টার দিকে বিশ্বকাপ ফুটবল খেলা দেখার জন্য তার মেজ ছেলে বাড়ির বাহিরে গেলে ওই নারী ঘুমিয়ে পড়ে। তার ২টার দিকে আসামী ওসমান মোল্লা কৌশলে বাড়িতে ঢুকে বাথরুম ও চুলার বৈদ্যুতিক বাল্ব খুলে নারীর শয়ন ঘরে প্রবেশ করে ঝাপটে ধরে জোরপূর্বক ধর্ষণ চেষ্টা করে। এসময় ওই নারী চিৎকার দিলে ওসমান মোল্লা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। বিষয়টি জানাজানি হলে গত সোমবার (২০ জুলাই) রাতে তালাকপ্রাপ্তা ওই নারী নিজেই বাদি হয়ে ওসমান মোল্লাকে আসামী করে আদমদীঘি থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করে। রাতেই সান্তাহার ফাঁড়ির উপ-পরিদর্শক পুতুল কুমার সরকার আসামী ওসমান মোল্লাকে গ্রেফতার করেন। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান,  মঙ্গলবার দুপুরে গ্রেফতারকৃত আসামী ওসমান মোল্লাকে আদালতে প্রেরণ করা হয়েছে।