আজ-  ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ - ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» প্রাথমিক বৃত্তিতে কৃতিত্ব: শ্রীমঙ্গলে ১২৯ শিক্ষার্থীকে সংবর্ধনা «» বাঁশ কাটা নিয়ে ঝগড়ার জেরকমলগঞ্জে ডাকাতির মিথ্যা মামলা দায়েরে এলাকাবাসীর প্রতিবাদ «» নেপালের বন্যা: সীমান্তহীন জলবায়ু সংকট «» কমলগঞ্জে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত «» বগুড়া আদমদীঘিতে সার মজুদ- বেশি দামে বিক্রির দায়ে ডিলারের জেল-জরিমানা «» বগুড়া আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত «» কমলগঞ্জে মণিপুরি ভাষা দিবস উদযাপন «» কমলগঞ্জে রাজকান্দি বনের গহীনে যৌথ বাহিনীর অভিযান, অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার «» মৌলভীবাজারে তমদ্দুন মজলিসের ৭৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে  «» শ্রীমঙ্গলে ড্রাম ট্রাকের ধাক্কায় ইজিবাইক চালক নিহত, আটক ২

শোক সংবাদ॥ শামসুন্নাহার বেগম ॥


মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ৭নং আদমপুর ইউনিয়ন পরিষদের প্রাক্তন চেয়ারম্যান মরহুম আব্দুছ সবুরের স্ত্রী ও কমলগঞ্জ প্রেসক্লাবের কার্যকরী কমিটির সদস্য, দৈনিক আমাদের সময় পত্রিকার কমলগঞ্জ উপজেলা প্রতিনিধি শাব্বির এলাহীর মাতা শামসুন্নাহার বেগম (৮১) মঙ্গলবার (২১ জুলাই) আদমপুর ইউনিয়নের উত্তরভাগস্থ নিজ বাড়িতে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি ৫ পুত্র, ২ কন্যা, নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
তিনি প্রাক্তন সংসদ সদস্য মোহাম্মদ ইলিয়াসের ছোট বোন ও মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের বর্তমান সংসদ সদস্য মো: মুজিবুর রহমান চৌধুরীর ফুফু। মঙ্গলবার রাত ৯টায় উত্তরভাগ শাহী ঈদগাহ মাঠে মরহুমার জানাযার নামাজ শেষে স্থানীয় কবরস্থানে দাফন করা হয়।
শামসুন্নাহার বেগম এর মৃত্যুতে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের বর্তমান সংসদ সদস্য মো: মুজিবুর রহমান চৌধুরী, কমলগঞ্জ প্রেসক্লাব, কমলগঞ্জ সাংবাদিক সমিটি, কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটি, সুজন, উদীচী শিল্পীগোষ্ঠীসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।——–কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি।