আজ-  ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ২৯শে সফর, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বগুড়া আদমদীঘিতে পৃথক অভিযানে গ্রেপ্তার-৩ «» কেক কাটা ও আলোচনা সভার মধ্যদিয়ে সান্তাহারে দৈনিক করতোয়ার সুবর্ণজয়ন্তী উদযাপণ «» তালামীযে ইসলামিয়া বাহুবল উপজেলা শাখার কাউন্সিল সম্পন্ন। «» মৌলভীবাজারের জুড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও সাইকেল বিতরণ «» চট্টগ্রাম নাগরিক ফোরামের নতুন মূখ  নির্বাচিত হলেন মহাসচিব আবু তাহের চৌধুরী ও যুগ্ম মহাসচিব কামরুল ইসলাম  «» মৌলভীবাজারের পৌরসভা আদর্শ উচ্চ বিদ্যালয়ে এসএসসিতে জিপিএ-৫ অর্জনসহ পাসের হার ৭৪.৫১ শতাংশ «» কমলগঞ্জে ওলিয়ে কামিল হযরত শাহ আজম রহ এর ৪৬ তম উরুসে আউলিয়া ও ঈসালে সাওয়াব মাহফিল ১৩ আগষ্ট বৃহস্পতিবার। «» কমলগঞ্জে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ১১৪টি ॥ পাসের হার ৪৬.১৩ ভাগ «» মৌলভীবাজারে ‘মানবতার স্বপ্ন সংগঠন’র মতবিনিময় সভা, উপহার বিতরণ ও সংবর্ধনা «» বগুড়া সান্তাহারে রেলওয়ে কর্মকর্তা-কর্মচারীদের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত

বগুড়া আদমদীঘিতে ইয়াবা ও ট্যাপেন্টাডলসহ দুই মাদক কারবারি গ্রেফতার

সজীব হাসান, স্টাফ রিপোর্টার: বগুড়ার আদমদীঘি থানা পুলিশ ৪২ পিস ইয়াবা ও ১শ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলো, আদমদীঘি উপজেলার কুন্দগ্রাম ইউনিয়নের বশিকোড়া (খলিফাপাড়া) গ্রামের মৃত জসিম উদ্দিন খলিফার ছেলে রিফাত হোসেন খলিফা (২১) ও সান্তাহার আদর্শপাড়ার আমিন হোসেন ওরফে রুহুল আমিনের ছেলে আলমগীর হোসেন (২৮)। গত মঙ্গলবার (২১ জুলাই) রাতে তাদের গ্রেফতার ও মাদক উদ্ধার করা হয়। আদমদীঘি থানা পুলিশ জানায়, গত মঙ্গলবার রাতে বিশেষ অভিযান পরিচালনা কালে আদমদীঘির নসরতপুর এলাকা থেকে ৪২ পিস ইয়াবা ট্যাবলেটসহ রিফাত হোসেন খলিফাকে এবং সান্তাহার এলাকা থেকে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আলমগীর হোসেনকে গ্রেফতার করা হয়েছে। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া জানান, উল্লেখিত দুই মাদক কারবারির বিরুদ্ধে পৃথক দুটি মাদক আইনে মামলা রুজু করে বুধবার দুপুরে আদালতে প্রেরন করা হয়েছে।