আজ-  ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৩০শে সফর, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» জনগণের অধিকার রক্ষায় যুবসমাজকে সোচ্চার হতে হবে «» বগুড়ায় সার কারখানায় দুর্ধর্ষ ডাকাতি, লুট সাড়ে ৪ লাখ টাকার মালামাল «» ভিন্ন প্রেক্ষাপট, অভিন্ন আকাঙ্ক্ষা: শ্রীমঙ্গলে আন্তর্জাতিক যুব দিবস পালিত «» শ্রীমঙ্গলে হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাসের যাত্রাবিরতি পুনর্বহালের দাবি «» কমলগঞ্জে পূবালী ব্যাংকের ‘সেলফ কর্ণার সার্ভিস’ উদ্বোধনের মাধ্যমে ক্যাশলেস লেনদেনের যাত্রা শুরু «» কমলগঞ্জে ওলিয়ে কামিল হযরত শাহ আজম রহ এর ৪৬ তম উরুসে আউলিয়া ও ঈসালে সাওয়াব মাহফিল ১৩ আগষ্ট বৃহস্পতিবার। «» আখেরী চাহার সোম্বা উপলক্ষে কমলগঞ্জে «» বগুড়া আদমদীঘিতে পৃথক অভিযানে গ্রেপ্তার-৩ «» কেক কাটা ও আলোচনা সভার মধ্যদিয়ে সান্তাহারে দৈনিক করতোয়ার সুবর্ণজয়ন্তী উদযাপণ «» তালামীযে ইসলামিয়া বাহুবল উপজেলা শাখার কাউন্সিল সম্পন্ন।

শ্রীমঙ্গলে এক লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান এমপি মুজিবুর রহমানের

শ্রীমঙ্গলে এক লাখ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, পরিবেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসার আহ্বান এমপি মুজিবুর রহমানের


সৈয়দ ছায়েদ আহমদ শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:
সরকারের সবুজায়ন কর্মসূচির অংশ হিসেবে আগামী এক বছরে শ্রীমঙ্গল উপজেলায় এক লাখ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২৫ জুলাই) সকালে শ্রীমঙ্গল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী।
উদ্বোধন শেষে তিনি একটি গাছের চারা রোপণ করেন। এ সময় তিনি বলেন, "গাছ আমাদের অক্সিজেনের প্রধান উৎস।
 
জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবে সারা বিশ্বের মতো বাংলাদেশও পরিবেশগত নানা সংকটের মুখোমুখি। পরিবেশ রক্ষা ও আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে ব্যাপক বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।"

তিনি সরকারের বৃক্ষরোপণ কর্মসূচি সফলভাবে বাস্তবায়নে জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষের সক্রিয় সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জিয়াউর রহমান, পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির আহ্বায়ক নূরে আলম সিদ্দিকী, সদস্য ইয়াকুব আলী, উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন ঝাড়ুসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সরকারের এ উদ্যোগের মাধ্যমে আগামী এক বছরে শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি অফিস, সড়কের পাশে এবং জনসাধারণের অংশগ্রহণে বিভিন্ন স্থানে এক লাখ গাছের চারা রোপণ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।