আজ-  ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৩০শে সফর, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» জনগণের অধিকার রক্ষায় যুবসমাজকে সোচ্চার হতে হবে «» বগুড়ায় সার কারখানায় দুর্ধর্ষ ডাকাতি, লুট সাড়ে ৪ লাখ টাকার মালামাল «» ভিন্ন প্রেক্ষাপট, অভিন্ন আকাঙ্ক্ষা: শ্রীমঙ্গলে আন্তর্জাতিক যুব দিবস পালিত «» শ্রীমঙ্গলে হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাসের যাত্রাবিরতি পুনর্বহালের দাবি «» কমলগঞ্জে পূবালী ব্যাংকের ‘সেলফ কর্ণার সার্ভিস’ উদ্বোধনের মাধ্যমে ক্যাশলেস লেনদেনের যাত্রা শুরু «» কমলগঞ্জে ওলিয়ে কামিল হযরত শাহ আজম রহ এর ৪৬ তম উরুসে আউলিয়া ও ঈসালে সাওয়াব মাহফিল ১৩ আগষ্ট বৃহস্পতিবার। «» আখেরী চাহার সোম্বা উপলক্ষে কমলগঞ্জে «» বগুড়া আদমদীঘিতে পৃথক অভিযানে গ্রেপ্তার-৩ «» কেক কাটা ও আলোচনা সভার মধ্যদিয়ে সান্তাহারে দৈনিক করতোয়ার সুবর্ণজয়ন্তী উদযাপণ «» তালামীযে ইসলামিয়া বাহুবল উপজেলা শাখার কাউন্সিল সম্পন্ন।

শ্রীমঙ্গলে চা বাগান থেকে ১৬ ফুট লম্বা বিশাল অজগর উদ্ধার

সৈয়দ ছায়েদ আহমেদ, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: 

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার জাগছড়া চা বাগান থেকে প্রায় ১৬ ফুট লম্বা ও ৩০ কেজি ওজনের একটি বিশাল আকৃতির অজগর সাপ উদ্ধার করা হয়েছে। পরে সাপটি বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়।

মঙ্গলবার (২৮ জুলাই) সকাল প্রায় ১১টার দিকে উপজেলার জাগছড়া চা বাগানের ১৭ নম্বর সেকশনে চা শ্রমিকরা কাজ করার সময় হঠাৎ বিশাল আকৃতির অজগরটি দেখতে পান। সাপটি দেখে শ্রমিকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং তারা সাময়িকভাবে কাজ বন্ধ করে দেন।

পরে শ্রমিকরা বিষয়টি চা বাগানের বাবু সেলিম মিয়াকে জানালে তিনি বনবিভাগ এবং বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনকে অবহিত করেন।

খবর পেয়ে বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল, পরিবেশ কর্মী রাজদীপ দেব দীপ এবং বনবিভাগের সদস্যরা যৌথ অভিযান পরিচালনা করে অজগরটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন।

বাংলাদেশ বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক স্বপন দেব সজল জানান, উদ্ধার করা অজগরটির দৈর্ঘ্য প্রায় ১৬ ফুট এবং ওজন প্রায় ৩০ কেজি। উদ্ধার শেষে সাপটিকে বনবিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের শ্রীমঙ্গল কার্যালয়ের ওয়াইল্ডলাইফ রেঞ্জার কাজী নাজমুল হক জানান, উদ্ধারকৃত অজগরটিকে রেসকিউ সেন্টারে নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে। প্রয়োজনীয় চিকিৎসা ও পরিচর্যার মাধ্যমে সুস্থ হয়ে উঠলে সাপটিকে তার প্রাকৃতিক আবাসস্থলে অবমুক্ত করা হবে।#

ছবির ক্যাপশন: শ্রীমঙ্গল উপজেলার জাগছড়া চা বাগান থেকে প্রায় ১৬ ফুট লম্বা অজগরটি উদ্ধারকারীদের হাতে