আজ-  ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ - ২২শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» প্রাথমিক বৃত্তিতে কৃতিত্ব: শ্রীমঙ্গলে ১২৯ শিক্ষার্থীকে সংবর্ধনা «» বাঁশ কাটা নিয়ে ঝগড়ার জেরকমলগঞ্জে ডাকাতির মিথ্যা মামলা দায়েরে এলাকাবাসীর প্রতিবাদ «» নেপালের বন্যা: সীমান্তহীন জলবায়ু সংকট «» কমলগঞ্জে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত «» বগুড়া আদমদীঘিতে সার মজুদ- বেশি দামে বিক্রির দায়ে ডিলারের জেল-জরিমানা «» বগুড়া আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত «» কমলগঞ্জে মণিপুরি ভাষা দিবস উদযাপন «» কমলগঞ্জে রাজকান্দি বনের গহীনে যৌথ বাহিনীর অভিযান, অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার «» মৌলভীবাজারে তমদ্দুন মজলিসের ৭৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে  «» শ্রীমঙ্গলে ড্রাম ট্রাকের ধাক্কায় ইজিবাইক চালক নিহত, আটক ২

কমলগঞ্জে পুলিশের অভিযানে পাইপগান উদ্ধার; মামলা দায়ের


কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারে পুলিশের বিশেষ অভিযানে একটি একনালা পাইপগান উদ্ধার হয়েছে। এ ঘটনায় কমলগঞ্জ থানায় একটি অস্ত্র মামলা দায়ের করা হয়েছে এবং পুলিশ তদন্ত শুরু করেছে। গত মঙ্গলবার (২৮ জুলাই) দিবাগত রাত পৌনে ১১টায় শমশেরনগর বাজার থেকে পুলিশ পরিত্যক্ত পাইপগান উদ্ধার করে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শমশেরনগর বাজারের রাজমহলের সামনে কয়েকজন ব্যক্তি আগ্নেয়াস্ত্র বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে খবর পেয়ে শমশেরনগর ফাঁড়ির পুলিশের ইনচার্জের নেতৃত্বে একটি দল দ্রুত ঘটনাস্থলে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজনরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল তল্লাশি করে একটি একনালা পাইপগান উদ্ধার করে এবং সেটি জব্দ করা হয়।
পুলিশের প্রাথমিক অনুসন্ধানে শমশেরনগর ইউনিয়নের শংকরপুর গ্রামের শরিফ মিয়ার ছেলে শাহান মিয়া (২৩)-এর সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। তবে তিনি পলাতক রয়েছেন।  
এ ব্যাপারে শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) রুহুল আমিন বলেন, দেশীয় তৈরি পাইপগান উদ্ধার করা হয়েছে। আগ্নেয়াস্ত্রের ঘটনায় কমলগঞ্জ থানায় একটি অস্ত্র মামলা দায়ের করা হয়েছে। মামলার আসামিও সনাক্ত করা হয়েছে। সে অস্ত্র ফেলে দ্রুত পালিয়ে গেছে। তাকে আইনের আওতায় আনতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।