আজ-  ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ - ২২শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» প্রাথমিক বৃত্তিতে কৃতিত্ব: শ্রীমঙ্গলে ১২৯ শিক্ষার্থীকে সংবর্ধনা «» বাঁশ কাটা নিয়ে ঝগড়ার জেরকমলগঞ্জে ডাকাতির মিথ্যা মামলা দায়েরে এলাকাবাসীর প্রতিবাদ «» নেপালের বন্যা: সীমান্তহীন জলবায়ু সংকট «» কমলগঞ্জে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত «» বগুড়া আদমদীঘিতে সার মজুদ- বেশি দামে বিক্রির দায়ে ডিলারের জেল-জরিমানা «» বগুড়া আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত «» কমলগঞ্জে মণিপুরি ভাষা দিবস উদযাপন «» কমলগঞ্জে রাজকান্দি বনের গহীনে যৌথ বাহিনীর অভিযান, অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার «» মৌলভীবাজারে তমদ্দুন মজলিসের ৭৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে  «» শ্রীমঙ্গলে ড্রাম ট্রাকের ধাক্কায় ইজিবাইক চালক নিহত, আটক ২

শ্রীমঙ্গলে ডিবির পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ তিন মাদক কারবারি গ্রেফতার

সৈয়দ ছায়েদ আহমেদ, শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি: 

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে ৩৯ পিস কথিত ইয়াবা ট্যাবলেট ও ১ কেজি ৩০০ গ্রাম কথিত গাঁজা উদ্ধার করা হয়েছে।

এ সময় তিন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। এছাড়া অভিযানের সময় আরও একজন পালিয়ে গেলে তাকে গ্রেফতারে অভিযান চলছে।

ডিবি পুলিশ জানায়, মঙ্গলবার গোপন সংবাদের ভিত্তিতে মির্জাপুর ইউনিয়নের পাচাউন এলাকায় অভিযান চালিয়ে রুবেল মিয়া (৪১)-এর কাছ থেকে ৩৯ পিস কথিত ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় তার ভাই আব্দুল মতিন (৫৫) পালিয়ে যান। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুবেল বিক্রয়ের উদ্দেশ্যে ইয়াবা সংরক্ষণের কথা স্বীকার করেন।

একই দিনে আরেক অভিযানে আব্দুর রহমান ওরফে লেদন মিয়া (৫৩) ও মজনু মিয়া (৪২)-কে গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে মোট ১ কেজি ৩০০ গ্রাম কথিত গাঁজা উদ্ধার করা হয়। পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে তারাও মাদক বিক্রয়ের উদ্দেশ্যে গাঁজা মজুদের কথা স্বীকার করেছেন।

ডিবির ওসি সুদীপ্ত শেখর ভট্টাচার্য্য জানান, গ্রেফতার ও পলাতক আসামিদের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় শ্রীমঙ্গল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

ছবির ক্যাপশন: শ্রীমঙ্গলে ডিবির পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ আটক তিন মাদক কারবারি