আজ-  ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ - ২০শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» মৌলভীবাজারের উলুয়াইল ইসলামীয়া আলিম মাদ্রাসায় ২০২৬ শিক্ষাবর্ষে আলিম জামাতে ভর্তি চলছে। «» নবনির্বাচিত দায়িত্বশীলদের অভিষেক সম্পন্ন হয়েছে। «» ‎ঈদে মীলাদুন্নবী সা. উপলক্ষ্যে আনজুমানে আল ইসলাহ ও তালামীযে ইসলামিয়ার ‘মুবারক র‌্যালি’ সম্পন্ন : সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ «» শেরপুর ফাঁড়ি পুলিশের অভিযানে গাঁজাসহ আটক-৪ «» মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর অভিযানে ২০ লিটার চোলাইমদসহ গ্রেপ্তার-১ «» মৌলভীবাজারেতমদ্দুন মজলিসের ৭৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত «» সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত «» চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার  «» TIB Calls the Implementation of a New Pay Structure Approved by the Cabinet for «» মৌলভীবাজারে নজরুল বর্ষ উপলক্ষ্যে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগীতা-২০২৬ এর উদ্বোধন

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক নিহত

(নওগাঁ) প্রতিনিধি : নওগাঁ শহরের দয়ালের মোড়ে সড়ক দুর্ঘটনায় নওগাঁ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক আ.ত.ম ইউসুফ (৪৫) নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে শহরের দয়ালের মোড়ে বেস্ট কেয়ার ল্যাবের সামনে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, একটি চার্জারচালিত যানবাহন একটি মোটরসাইকেলকে ধাক্কা দিলে মোটরসাইকেল আরোহী সড়কে ছিটকে পড়ে যান। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি বিআরটিসি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে নিহত ব্যক্তির পরিচয় শনাক্ত করা হলে জানা যায়, তিনি নওগাঁ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক আ.ত.ম ইউসুফ। ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে আসে। সহকর্মী ও পরিচিতজনরা জানান, আ.ত.ম ইউসুফ অত্যন্ত ভদ্র, সজ্জন ও দায়িত্বশীল একজন শিক্ষক ছিলেন। তার আকস্মিক মৃত্যুতে শিক্ষা অঙ্গনসহ সর্বস্তরের মানুষের মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, চার্জারচালিত যানবাহনের বেপরোয়া চলাচল, ট্রাফিক আইন অমান্য এবং সড়কে শৃঙ্খলার অভাবের কারণে দুর্ঘটনার সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। তারা সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে এবং দুর্ঘটনা প্রতিরোধে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।