আজ-  ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» সান্তাহার চা-বাগানে পুকুর থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার «» সিএনজি চালক মোছব্বির হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন «» মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে শ্রীমঙ্গলে চোলাইমদ,মোটরসাইকেল,নগদ টাকা সহ গ্রেফতার- ১ «» মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভাসরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রমআইন বাস্তবায়ন ও রেশন চালুর দাবি «» ছাত্র জমিয়ত কর্মী আব্দুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের «» সান্তাহারে ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু ( প্রতিকি ছবি) «» সান্তাহারের সোনার বাংলা মার্কেটে ‘জয় বাংলা’ স্লোগান, আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ «» আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় «» হত্যা মামলা আপোষ না করায় গাড়ি পুড়িয়ে মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা «» নিষিদ্ধ কার্যক্রমে জড়িতদের হোটেল-রিসোর্টে আশ্রয় না দেওয়ার নির্দেশ পুলিশ সুপারের

কার্ডিফ জালালিয়া মসজিদ এন্ড ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান এর নতুন কমিটি গঠন

সালেহ আহমদ (স’লিপক):

বৃটেনের ওয়েলস এর রাজধানী কার্ডিফ শহরের ঐতিহ্যবাহী জালালিয়া মসজিদ এন্ড ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান এর নতুন কমিটি গঠন করা হয়েছে।

বুধবার (২৯ জুলাই) স্থানীয় সময় দুপুর ১২টায় বিপুল সংখ্যক মুসল্লীয়ানদের উপস্থিতিতে প্রধান নির্বাচন কমিশনার আলহাজ্ব সিরাজ আলীর সভাপতিত্বে ও সহকারী নির্বাচন কমিশনার কাউন্সিলর সালেহ আহমদ, আহাদ আলী, আলহাজ আসাদ মিয়া এবং ক্কারী নুরুল ইসলাম এর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সাধারণ সভায় বিদায়ী কমিটি নতুন কমিটির নিকট যথাযথ নিয়মকানুন অনুসরণ করে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার হস্থান্তর করা হয়।

নবগঠিত কমিটিতে সাবেক সেক্রেটারি আলহাজ্ব লিয়াকত আলীকে চেয়ারম্যান, আব্দুল ওয়াহিদ বাবুলকে জেনারেল সেক্রেটারি ও সৈয়দ আসরাফ আলীকে ট্রেজারার এর দায়িত্ব অর্পণ করা হয়েছে।

কমিটির অন্যান্য দায়িত্বপ্রাপ্তরা হচ্ছেন ভাইস চেয়ারম্যান ফয়েজ মিয়া, সহ-সাধারণ সম্পাদক আলমগীর আলম, সহকারী ট্রেজারার খলিলুর রহমান। এছাড়া সদস্য হিসেবে আনহার মিয়া, সুমন আলী, ইকবাল আহমেদ, মুজিবুর রহমান মুজিব, মানিক মিয়া, পারভেজ খান, আব্দুল মুমিন মারুফ, ইকবাল হোসাইন ও মুহাম্মদ সুমনকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

এর আগে অনুষ্ঠিত সাধারণ সভায় সভায় উপস্থিত নেতৃবৃন্দ ও বিশিষ্টজনরা বার্ষিক ও আর্থিক রিপোর্ট এর ওপর গুরুত্বপূর্ণ আলোচনায় অংশগ্রহণ করা সহ মসজিদের আগামী দিনের অগ্রযাত্রায় উনাদের সুপরামর্শ ও সুচিন্তিত মতামত ব্যক্ত করেন। সভার শুরুতেই মসজিদ প্রতিষ্ঠালগ্ন থেকে যারা অবদান রেখেছেন, যারা আমাদের মাঝে বেঁচে নেই, সবার আত্মার মাগফেরাত, অসুস্থ রোগীদের সুস্থতা কামনা সহ মুসলিম উম্মার সূখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া পরিচালনা করেন জালালিয়া মসজিদের ঈমাম ও খতিব মাওলানা আব্দুল মোক্তাদির।

নতুন কমিটির চেয়ারম্যান, সেক্রেটারি ও ট্রেজারারসহ সকল সদস্যবৃন্দ মসজিদ কমিটি পরিচালনায় ও আগামীদিনের মসজিদের উন্নয়ন কার্যক্রমে সবার সহযোগিতা কামনা করেন। পরিশেষে নির্বাচন কমিশনারদের পক্ষ থেকে সভা সফলভাবে সম্পন্ন করতে সহযোগিতারী সবাই ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

এদিকে জালালিয়া মসজিদ এন্ড ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান এর সাবেক চেয়ারম্যান আলহাজ্ব লিলু মিয়া ও সাধারণ সম্পাদক মুহিবুর ইসলাম মায়া, কার্ডিফ শাহজালাল মস্ক এন্ড ইসলামিক কালচারাল সেন্টারের ট্রাষ্টি মোহাম্মদ মকিস মনসুর, চেয়ারম্যান শাহ আতাউর রহমান মধু ও সাধারণ সম্পাদক কাওসার হোসেন সহ কমিউনিটির অন্যান্য সংগঠন এর নেতৃবৃন্দ নতুন কমিটির দায়িত্বশীলদেরকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন।