আজ-  ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৮ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» সান্তাহার চা-বাগানে পুকুর থেকে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার «» সিএনজি চালক মোছব্বির হত্যা মামলায় ৬ জনের যাবজ্জীবন «» মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে শ্রীমঙ্গলে চোলাইমদ,মোটরসাইকেল,নগদ টাকা সহ গ্রেফতার- ১ «» মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের বর্ধিত সভাসরকার ঘোষিত নিম্নতম মজুরি ও শ্রমআইন বাস্তবায়ন ও রেশন চালুর দাবি «» ছাত্র জমিয়ত কর্মী আব্দুর রহমানের ওপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের «» সান্তাহারে ট্রেনে কাটা পড়ে এক কলেজ ছাত্রীর মৃত্যু ( প্রতিকি ছবি) «» সান্তাহারের সোনার বাংলা মার্কেটে ‘জয় বাংলা’ স্লোগান, আতঙ্কে ব্যবসায়ী ও সাধারণ মানুষ «» আদমদীঘিতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় «» হত্যা মামলা আপোষ না করায় গাড়ি পুড়িয়ে মামলা দিয়ে ফাসানোর অপচেষ্টা «» নিষিদ্ধ কার্যক্রমে জড়িতদের হোটেল-রিসোর্টে আশ্রয় না দেওয়ার নির্দেশ পুলিশ সুপারের

মাওলানা আবদুল আহাদ সাহেবের মৃত্যুতে আনজুমানে আল ইসলাহ  কমলগঞ্জ পৌর শাখার পক্ষ থেকে গভীর শোক প্রকাশ।

নিজস্ব প্রতিবেদকঃ

কমলগঞ্জ পৌরসভার ২নং ওয়ার্ডের বড়গাছ নিবাসী, ভানুগাছ ঐতিহ্যবাহী সফাত আলী সিনিয়র ফাজিল ডিগ্রি মাদ্রাসার সম্মানিত সহকারী অধ্যাপক ( আরবী) পৌর এলাকার হযরত শাহ আজম রহ দরগাহ্ জামে মসজিদ, পানিশালা জামে মসজিদ ভানুগাছ বাজারে রেলওয়ে জামে মসজিদের সাবেক ইমাম ও খতিব,আলহাজ্ব হযরত মাওলানা মোহাম্মদ  আব্দুল আহাদ (রহ.)-  ৩১ – ০৮- ২০২৬ ইং  শুক্রবার সকাল ৮ টা ৩০ মিনিটের সময় সিলেটের একটি প্রাইভেট হাসপাতালে ইন্তেকাল করেন। তার ইন্তেকালে  বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ , কমলগঞ্জ পৌর শাখার পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করছি।

এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, তাঁর ইন্তেকাল কমলগঞ্জবাসী, দ্বীনি শিক্ষা অঙ্গন ও ইসলামী সমাজের জন্য এক অপূরণীয় ক্ষতি হয়েছে। আমরা মরহুমের বর্ণাঢ্য দ্বীনি খেদমত কৃতজ্ঞচিত্তে প্রাণভরে স্মরণ করছি।

আল্লাহ তাআলার দরবারে দোয়া করি, তিনি যেন মরহুমকে ক্ষমা করে জান্নাতের আলা মাকাম দান করেন। কবরকে নূরময় ও প্রশস্ত করে দেন এবং শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়-স্বজন, সহকর্মী, ছাত্র-ছাত্রী ও শুভানুধ্যায়ীদের ধৈর্য ধারণ করার তাওফিক দান করেন।