আজ-  ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৩০শে সফর, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» জনগণের অধিকার রক্ষায় যুবসমাজকে সোচ্চার হতে হবে «» বগুড়ায় সার কারখানায় দুর্ধর্ষ ডাকাতি, লুট সাড়ে ৪ লাখ টাকার মালামাল «» ভিন্ন প্রেক্ষাপট, অভিন্ন আকাঙ্ক্ষা: শ্রীমঙ্গলে আন্তর্জাতিক যুব দিবস পালিত «» শ্রীমঙ্গলে হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাসের যাত্রাবিরতি পুনর্বহালের দাবি «» কমলগঞ্জে পূবালী ব্যাংকের ‘সেলফ কর্ণার সার্ভিস’ উদ্বোধনের মাধ্যমে ক্যাশলেস লেনদেনের যাত্রা শুরু «» কমলগঞ্জে ওলিয়ে কামিল হযরত শাহ আজম রহ এর ৪৬ তম উরুসে আউলিয়া ও ঈসালে সাওয়াব মাহফিল ১৩ আগষ্ট বৃহস্পতিবার। «» আখেরী চাহার সোম্বা উপলক্ষে কমলগঞ্জে «» বগুড়া আদমদীঘিতে পৃথক অভিযানে গ্রেপ্তার-৩ «» কেক কাটা ও আলোচনা সভার মধ্যদিয়ে সান্তাহারে দৈনিক করতোয়ার সুবর্ণজয়ন্তী উদযাপণ «» তালামীযে ইসলামিয়া বাহুবল উপজেলা শাখার কাউন্সিল সম্পন্ন।

আদমদীঘিতে শ্বশুরবাড়ি গিয়ে পুকুরে সেচ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্টে জামাইয়ের মৃত্যু, আহত ৭

সজীব হাসান, স্টাফ রিপোর্ট:

বগুড়ার আদমদীঘিতে শ্বশুরবাড়িতে গিয়ে মাছ ধরার জন্য পুকুরের পানি সেচ দেওয়ায় সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিজানুর রহমান (৪০) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তাকে বাঁচাতে গিয়ে অনতত ৭ জন আত্মীয়-স্বজন আহত হয়েছেন। শনিবার সকাল ৭ টার দিকে উপজেলার চাঁপাপুর ইউপির হাউসপুর গ্রামে মর্মান্তিক এ ঘটনাটি ঘটে। নিহত মিজানুর উপজেলার কুন্দগ্রাম ইউপির হরিণমারা গ্রামের লোকমান আলী মন্ডলের ছেলে। স্থানিয় সূত্রে জানাগেছে, নিহত মিজানুর রহমান দুপচাঁচিয়া উপজেলা একটি চাকরি করেন। ছুঁটি পেয়ে গতকাল শুক্রবার উপজেলার হাউসপুর গ্রামের সরদার পাড়ায় তাঁর শ্বশুর রিয়াজুল ইসলামের বাড়িতে বেড়াতে আসেন। শনিবার সকাল ৭ টার দিকে তিনি কৌটার পুকুর নামক একটি পুকুরে মাছ ধরার জন্য পানি সেচ দিতে নামেন। এসময় তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। বিষয়টি জানতে পেরে তাকে বাঁচাতে গিয়ে অনতত ৭জন আত্মীয়-স্বজনরা আহত হয়েছেন। আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান মিয়া বলেন, মিজানুর বিদ্যুৎস্পৃষ্টে আহত হলে তাঁর স্বজনরা উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সকাল ৯টার দিকে মারা যান। নিহতের পরিবারের লোকজন আমাদের সাথে এখনো কোনো যোগাযোগ করেন নি। তবে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।