আজ-  ২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ - ২১শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» কমলগঞ্জে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত «» বগুড়া আদমদীঘিতে সার মজুদ- বেশি দামে বিক্রির দায়ে ডিলারের জেল-জরিমানা «» বগুড়া আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত «» কমলগঞ্জে মণিপুরি ভাষা দিবস উদযাপন «» কমলগঞ্জে রাজকান্দি বনের গহীনে যৌথ বাহিনীর অভিযান, অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার «» মৌলভীবাজারে তমদ্দুন মজলিসের ৭৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে  «» শ্রীমঙ্গলে ড্রাম ট্রাকের ধাক্কায় ইজিবাইক চালক নিহত, আটক ২ «» লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা অনুষ্ঠিত «» শ্রীমঙ্গলে ড্রাম ট্রাকের ধাক্কায় ইজিবাইক চালক নিহত, আটক ২ «» মৌলভীবাজারের উলুয়াইল ইসলামীয়া আলিম মাদ্রাসায় ২০২৬ শিক্ষাবর্ষে আলিম জামাতে ভর্তি চলছে।

বগুড়া সান্তাহারে সড়কে প্রাণ গেল শাপলা বিক্রেতা শহিদুলের

 (বগুড়া) প্রতিনিধি: সড়কে মোটরসাইকেলের ধাক্কায় সান্তাহারে শাপলা বিক্রেতা শহিদুল ইসলাম (৫২) নিহত হয়েছেন। নিহত শহিদুল সান্তাহার ইউপির পানলা গ্রামের মৃত আবু তালেবের ছেলে। গতকাল শুক্রবার সন্ধ্যায় সান্তাহার-নাটোর বাইপাস সড়কের পানলা ব্রিজ এলাকায় দুর্ঘটনাটি ঘটে। এই ঘটনায় তার ভাতিজা শিশু আব্দুর রহমান ও দুই মোটরসাইকেল আরোহীসহ তিনজন আহত হয়েছেন। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেলে সান্তাহার ইউপির পানলা গ্রামের নিকট ব্রিজ এলাকায় শাপলা বিক্রিতা শহিদুল ইসলাম তার ভাই সবুজের ৯ বছর বয়সী ছেলে শিশু আব্দুর রহমান সড়কের পাশে ছাগলকে ঘাঁস খাওয়াচ্ছিলেন। এসময় রানীনগর থেকে সান্তাহারগামী একটি মোটরসাইকেল চালক নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা শহিদুল ও তার ভাতিজা আব্দুর রহমানকে ধাক্কা দিলে ছিটকে পড়ে। এতে শহিদুল ও শিশু আব্দুর রহমানসহ দুই মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নেওয়ার পর সন্ধ্যায় শহিদুল ইসলাম মারা যান। অপর আহতরা চিকিৎসাধীন রয়েছেন। তবে অজ্ঞাত আরোহীরা নতুন মোটরসাইকেল কিনে মির্জাপুর থেকে সান্তাহার যাচ্ছিলেন বলে জানাগেছে। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কামরুজ্জামান মিয়া জানান, নওগাঁয় ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।