আজ-  ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৩০শে সফর, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» জনগণের অধিকার রক্ষায় যুবসমাজকে সোচ্চার হতে হবে «» বগুড়ায় সার কারখানায় দুর্ধর্ষ ডাকাতি, লুট সাড়ে ৪ লাখ টাকার মালামাল «» ভিন্ন প্রেক্ষাপট, অভিন্ন আকাঙ্ক্ষা: শ্রীমঙ্গলে আন্তর্জাতিক যুব দিবস পালিত «» শ্রীমঙ্গলে হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাসের যাত্রাবিরতি পুনর্বহালের দাবি «» কমলগঞ্জে পূবালী ব্যাংকের ‘সেলফ কর্ণার সার্ভিস’ উদ্বোধনের মাধ্যমে ক্যাশলেস লেনদেনের যাত্রা শুরু «» কমলগঞ্জে ওলিয়ে কামিল হযরত শাহ আজম রহ এর ৪৬ তম উরুসে আউলিয়া ও ঈসালে সাওয়াব মাহফিল ১৩ আগষ্ট বৃহস্পতিবার। «» আখেরী চাহার সোম্বা উপলক্ষে কমলগঞ্জে «» বগুড়া আদমদীঘিতে পৃথক অভিযানে গ্রেপ্তার-৩ «» কেক কাটা ও আলোচনা সভার মধ্যদিয়ে সান্তাহারে দৈনিক করতোয়ার সুবর্ণজয়ন্তী উদযাপণ «» তালামীযে ইসলামিয়া বাহুবল উপজেলা শাখার কাউন্সিল সম্পন্ন।

নওগাঁয় সপ্তাহব্যাপী বৃক্ষ মেলার উদ্বোধন

(নওগাঁ)  প্রতিনিধি: “বৃক্ষরোপনে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে নওগাঁ জেলা বৃক্ষরোপণ অভিযান ও সপ্তাহব্যাপী বৃক্ষ মেলা শুরু হয়েছে। জেলা প্রশাসন ও বন বিভাগ এই মেলার আয়োজন করেছে। রবিবার বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা ও অন্যান্য অনুষ্ঠানের মধ্যদিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। কর্মসূচির প্রথমেই জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের নেতৃত্বে বিয়াম ল্যাবরেটরি স্কুল থেকে একটি র‌্যালী বের হয়। র‌্যালীতে অংশগ্রহণকারী প্রত্যককে বিনামূল্যে একটি করে বনজ ও ফলদ গাছের চারা প্রদান করা হয় এবং র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তির মোড় নওজোয়ান মাঠে গিয়ে শেষ হয়। পরে বেলুন ও ফেস্টুন উড়িয়ে বৃক্ষ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এরপর অনুষ্ঠিত হয় আলোচনা সভা। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মুনিরুল ইসলাম পিপিএম, রাজশাহী বিভাগীয় বন কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, নওগাঁ বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শহিদুল ইসলামসহ নার্সারি মালিক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এসময় বক্তারা বলেন বর্তমান বর্ষাকাল চলছে। বৃক্ষ রোপনের এখনই উপযুক্ত সময়। আগামীর জন্য একটি সবুজে ভরা নিরাপদ পৃথিবী বিনির্মাণ করতে হলে এখনই যার যেখানে যেটুকু জায়গা আছে সেখানে একটি করে পরিবেশবান্ধব গাছ রোপন করার কোন বিকল্প নেই। তাই দৃষিত আবহাওয়ার মধ্যে বুক ভরে একটু নিরাপদ নি:শ্বাস নিতে হলে আসুন আজই একটি বনজ কিংবা ফলদ বৃক্ষ রোপন করি। আর বেশি বেশি করে বৃক্ষ রোপনে প্রতিটি মানুষকে উদ্বুদ্ধ করতে এই ধরণের মেলার বেশি বেশি আয়োজন করার আহ্বান জানানো হয়। মেলায় ৪৪টি স্টল অংশ গ্রহণ করছে। আগামী ৮ আগস্ট পর্যন্ত সাত দিনব্যাপী এ বৃক্ষ মেলা চলবে।