আজ-  ৩০শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ৩০শে সফর, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» জনগণের অধিকার রক্ষায় যুবসমাজকে সোচ্চার হতে হবে «» বগুড়ায় সার কারখানায় দুর্ধর্ষ ডাকাতি, লুট সাড়ে ৪ লাখ টাকার মালামাল «» ভিন্ন প্রেক্ষাপট, অভিন্ন আকাঙ্ক্ষা: শ্রীমঙ্গলে আন্তর্জাতিক যুব দিবস পালিত «» শ্রীমঙ্গলে হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাসের যাত্রাবিরতি পুনর্বহালের দাবি «» কমলগঞ্জে পূবালী ব্যাংকের ‘সেলফ কর্ণার সার্ভিস’ উদ্বোধনের মাধ্যমে ক্যাশলেস লেনদেনের যাত্রা শুরু «» কমলগঞ্জে ওলিয়ে কামিল হযরত শাহ আজম রহ এর ৪৬ তম উরুসে আউলিয়া ও ঈসালে সাওয়াব মাহফিল ১৩ আগষ্ট বৃহস্পতিবার। «» আখেরী চাহার সোম্বা উপলক্ষে কমলগঞ্জে «» বগুড়া আদমদীঘিতে পৃথক অভিযানে গ্রেপ্তার-৩ «» কেক কাটা ও আলোচনা সভার মধ্যদিয়ে সান্তাহারে দৈনিক করতোয়ার সুবর্ণজয়ন্তী উদযাপণ «» তালামীযে ইসলামিয়া বাহুবল উপজেলা শাখার কাউন্সিল সম্পন্ন।

জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে সর্বোচ্চ ভোটে সদস্য নির্বাচিত ব্যারিস্টার ফয়েজ উদ্দিন আহমদ


মশাহিদ আহমদ, মৌলভীবাজার : জালালাবাদ এসোসিয়েশনের ২০২৬ সালের নির্বাচনে সদস্য (মৌলভীবাজার) পদে সর্বোচ্চ ১ হাজার ২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ব্যারিস্টার ফয়েজ উদ্দিন আহমদ। দীর্ঘ চার বছর পর অনুষ্ঠিত এ নির্বাচনে ব্যারিস্টার ফয়েজ উদ্দিন আহমদ সদস্য (মৌলভীবাজার) পদে বিপুল ভোটের ব্যবধানে বিজয় অর্জন করেন। তিনি কুলাউড়া উপজেলার বরমচাল ইউনিয়নের কৃতী সন্তান এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। দীর্ঘদিন যুক্তরাজ্যে আইন পেশায় নিয়োজিত থাকার পরও তিনি বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। ১৯৪৮ সালে প্রতিষ্ঠিত জালালাবাদ এসোসিয়েশন ঢাকায় বসবাসরত সিলেট বিভাগের মানুষের অন্যতম বৃহৎ সামাজিক সংগঠন। সংগঠনটির প্রায় তিন হাজার ভোটার রয়েছে। গত ৩১ জুলাই রাজধানীর নিউ ইস্কাটনের বিয়াম মিলনায়তনে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচনে প্রায় ১ হাজার ৬০০ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। মোট ৩৫টি পদে অনুষ্ঠিত এ নির্বাচনে সদস্য (মৌলভীবাজার) পদে ব্যারিস্টার ফয়েজ উদ্দিন আহমদ ১ হাজার ২ ভোট পেয়ে নির্বাচিত হন। নির্বাচনে সহ-সভাপতি পদে আনোয়ার হোসেন চৌধুরী, মহিলা সহ-সভাপতি পদে ডা. সামিয়া মুবিন, সভাপতি পদে অধ্যাপক কামরুল ইসলাম তরফদার এবং সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট জসীম উদ্দিন আহমদ নির্বাচিত হয়েছেন। নবনির্বাচিত সদস্য ব্যারিস্টার ফয়েজ উদ্দিন আহমদ জালালাবাদ এসোসিয়েশনের মাধ্যমে বৃহত্তর সিলেটের মানুষের কল্যাণে আন্তরিকতার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।