আজ-  ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ - ২০শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» মৌলভীবাজারের উলুয়াইল ইসলামীয়া আলিম মাদ্রাসায় ২০২৬ শিক্ষাবর্ষে আলিম জামাতে ভর্তি চলছে। «» নবনির্বাচিত দায়িত্বশীলদের অভিষেক সম্পন্ন হয়েছে। «» ‎ঈদে মীলাদুন্নবী সা. উপলক্ষ্যে আনজুমানে আল ইসলাহ ও তালামীযে ইসলামিয়ার ‘মুবারক র‌্যালি’ সম্পন্ন : সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ «» শেরপুর ফাঁড়ি পুলিশের অভিযানে গাঁজাসহ আটক-৪ «» মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর অভিযানে ২০ লিটার চোলাইমদসহ গ্রেপ্তার-১ «» মৌলভীবাজারেতমদ্দুন মজলিসের ৭৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত «» সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত «» চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার  «» TIB Calls the Implementation of a New Pay Structure Approved by the Cabinet for «» মৌলভীবাজারে নজরুল বর্ষ উপলক্ষ্যে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগীতা-২০২৬ এর উদ্বোধন

বগুড়া আদমদীঘিতে বাসা বাড়ীতে দুঃসাহসিক চুরি সংঘটিত

(বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি উপজেলা সদরের তালসন কুন্ডু পাড়ায় বাসা বাড়ীতে কেউ না থাকার সুযোগে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৪ আগষ্ঠ) দিবাগত রাতে চোরেরা ঘরের তালা ভেঙ্গে ঘরের মধ্যে প্রবেশ করে আলমারী ও বাক্স ভেঙ্গে এবং ঘরের বিছানাপত্র তছনছন করে নগদ টাকা,সোনার গহনা,কাঁসার বাসনপত্র,কাপড়চোপর সহ লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে। পরদিন বুধবার (৫ আগষ্ঠ) সকালে গ্রামবাসী ঘটনা দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। গ্রামবাসীরা জানান,বাসা বাড়ীর মালিক কুমারেশ কুন্ডু ওরফে (খোকন কুন্ডু) গত শুক্রবার ঘরে তালা লাগিয়ে মেয়ে জামাই এর বাড়ী ফরিদপুর পানশাতে বেড়াতে যায়। এই সুযোগে চোরেরা বাড়ীতে কেউ না থাকায় মঙ্গলবার (৪ আগষ্ঠ) রাতে ঘরের তালা ভেঙ্গে চুরির ঘটনা ঘটনায়। চুরির এই ঘটনা নিয়ে বাসা বাড়ীর মালিক কুমারেশ কুমার কুন্ডু খোকনের সাথে মোবাইল ফোনে কখা হলে তিনি জানান, গত শুক্রবার বাড়ীতে তালাচাবি দিয়ে আমার মেয়ে জামাই এর বাড়ী ফরিদপুরের পানশাতে বেড়াতে আসি। বুধবার (৫ আগষ্ঠ) সকালে প্রতিবেশীরা ফোনে জানায় তার ঘরের আলমারী ও বাক্স ভেঙ্গে চোরারা সব কিছু চুরি করে নিয়ে গেছে। বাসা বাড়ীর মালিক কুমারের কুন্ডু ওরফে খোকন কুন্ডুর দাবী, তার ঘরের আলমারী ও বাক্সে ৮ আনা ওজনের কানের রিং ও আংটি, ১২ টি কাঁসার বড় থালা,৪ টি বড় কাঁসার গ্লাস,২৫ টি কাঁসার বাটি, পুজার বিভিন্ন প্রকার কাঁসার, পিতলের বাসনপত্র এবং ঠাকুর ঘরের মাটির ঘটে রাখা নগদ ১০ হাজার টাকা, আর কিছু মূল্যবান কাপড়চোপর ছিল। সব কিছুই চোরেরা নিয়ে গেছে। প্রায় লক্ষাধিক টাকার মালামাল চুরি হয়েছে বলে সে জানায়। ইতিমধ্যে মেয়ে জামাই এর বাড়ী ফরিদপুরের পানশা থেকে বাড়ীর উদ্যেশ্যে বাড়ীর মালিক খোকন কুন্ডুন রওনা দিয়েছেন। বাড়ী ফিরে থানায় অভিযোগ করবেন বলে তিনি জানান।