আজ-  ২৪শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ২৪শে সফর, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৬: বাংলাদেশের আদিবাসীদের দূর্গম পথচলা «» বগুড়া আদমদীঘিতে মাদকবিরোধী অভিযানে ৩ জন গ্রেফতার, ভ্রাম্যমাণ আদালতে ১৫ দিনের কারাদণ্ড «» ‎তালামীযে ইসলামিয়া জগন্নাথপুর পশ্চিম উপজেলা শাখার কাউন্সিল সম্পন্ন। «» কমলগঞ্জে হাবিবুন নেছা চৌধুরী গার্লস একাডেমি পরিদর্শন «» আসামীরা জামিনে মুক্ত; মামলা আপোষের প্রস্তাব; বাদীর পরিবারকে হুমকি-ধামকিকমলগঞ্জে বহুল আলোচিত স্কুল শিক্ষিকা হত্যার অভিযোগপত্র দাখিল «» কমলগঞ্জে নিরাপদ সড়ক চাই এর পরিচিতি সভা অনুষ্ঠিত «» শোক সংবাদ॥ রসমোহন সিংহ ॥ «» ফ্যাসিবাদবিরোধী সমন্বিত শক্তির ফল জুলাই আন্দোলন: রেদোয়ান মাজহারি «» বগুড়া আদমদীঘিতে হিন্দু গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে গ্রেপ্তার-১ «» দশ বছ‌রে গ্রামীণ‌ফো‌সের মাইজিপি অ্যাপ

বগুড়া আদমদীঘিতে হিন্দু গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে গ্রেপ্তার-১

 (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘি উপজেলার রামপুরা গ্রামে এক হিন্দু গৃহবধূকে শ্লীলতাহানির চেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া ব্যক্তি হলেন একই গ্রামের মৃত আক্কাছ আলী দেওয়ানের ছেলে মাসুদ দেওয়ান (৩২)। মামলা ও পুলিশ সূত্রে জানা যায়, গত মঙ্গলবার (৪ আগস্ট) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে ভুক্তভোগী গৃহবধূর স্বামী অটোভ্যান নিয়ে মাছ ধরতে বাড়ি থেকে বের হন। স্বামীকে রাস্তা পর্যন্ত এগিয়ে দিয়ে বাড়ি ফেরার সময় বাড়ির পাশেই আগে থেকে ওত পেতে থাকা মাসুদ দেওয়ান তাকে ঝাপটে ধরে শ্লীলতাহানির চেষ্টা করেন বলে অভিযোগ রয়েছে। এ সময় গৃহবধূর চিৎকারে তার স্বামী ও আশপাশের লোকজন ছুটে এসে অভিযুক্তকে আটকানোর চেষ্টা করলে তিনি পাশের একটি পুকুরে ঝাঁপ দিয়ে পালিয়ে যান। এ ঘটনায় বুধবার (৫ আগস্ট) ভুক্তভোগী নারী নিজেই বাদী হয়ে আদমদীঘি থানায় মাসুদ দেওয়ানকে আসামি করে একটি মামলা দায়ের করেন। আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান মিয়া জানান, ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে মামলা গ্রহণ করা হয়েছে। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার (৬ আগস্ট) তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।