আজ-  ১৪ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» ক্যাম্পাসে নোংরা ছাত্র রাজনীতির প্রভাবে শিক্ষার অবনতি ঘটেছে : ছাত্র জমিয়তের আলোচনা সভায় গোলাম আম্বিয়া কয়েছ  «» শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের পরিচিতি সভা «» মনুমুখ স্কুলে প্রধান শিক্ষক, আইনজীবী মৌলভীবাজার অঞ্চলের স্থানীয় শালিসির বিচারক শ্রী শ্রী ফনিন্দ কুমার ভট্টাচার্য, «» গাছ কাটছি মানে আমরা নিজেদেরই হত্যা করছি «» তরুণ ও শিক্ষার্থীদের অতুলনীয় আদর্শ মহানবী সা.: ছাত্র জমিয়ত সিলেট জেলা উত্তর  «» ‎ঈদে মীলাদুন্নবী সা. উপলক্ষ্যে তালামীযে ইসলামিয়ার ‘মুবারক র‌্যালি’ সম্পন্ন : সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ।  «» আদমদিঘী উপজেলা প্রশাসনের আইনশৃঙ্খলা কমিটির  মাসিক  সভা অনুষ্ঠিত  «» মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক আলাউর রহমান চৌধুরী আর নেই, মৌলভীবাজার ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট এন্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন’র «» শমশেরনগরে ঈদে মীলাদুন্নবী ﷺ উপলক্ষে প্রচার মিছিল সম্পন্ন «» কমলগঞ্জের কুমড়াকাপনে ঈদে মিলাদুন্নবী ﷺ উপলক্ষে মোবারক র‌্যালি, প্রতিযোগিতা ও আলোচনা সভা দোয়া মাহফিল অনুষ্ঠিত।

বগুড়া আদমদীঘি ১শ পিস ট্যাপেন্টাডলসহ একজন  গ্রেফতার

(বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে নিজ বাড়ি থেকে গোপনে বিক্রি করার সময় পুলিশ ১শ পিস ট্যাপেন্টাডলসহ শ্রী পলাশ কুমার সরকার ওরফে গোপাল (৪৬) কে গ্রেফতার করেছে পুলিশ। সে আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউনিয়নের কাঞ্চনপুর উত্তরপাড়ার শ্রী বীজেন্দ্রনাথ সরকার ওরফে দিপুর ছেলে। শনিবার (৮ আগষ্ট) বেলা ১০ টায় আদমদীঘি থানা পুলিশ তার নিজ বাড়ি থেকে গ্রেফতার ও মাদক উদ্ধার করেন। আদমদীঘি থানা পুরিশ জানায়, আদমদীঘি উপজেলার চাঁপাপুর ইউনিয়নের কাঞ্চনপুর উত্তরপাড়ার শ্রী পলাশ কুমার সরকার ওরফে গোপাল দীর্ঘ দিন যাবত এলাকায় মাদকদ্রব্য বিক্রি করে আসছিল।  শনিবার গোপন সংবাদের ভিক্তিতে পুলিশ তার বাড়িতে অভিযান চালিয়ে বিক্রি কালে তার হেফাজত থেকে ১শ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তাকে গ্রেফতার করা হয়। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, ওইদিন দুপুরে গ্রেফতারকৃত মাদক কারবারিকে আদালতে পাঠানো হয়েছে।