আজ-  ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ - ২০শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» মৌলভীবাজারের উলুয়াইল ইসলামীয়া আলিম মাদ্রাসায় ২০২৬ শিক্ষাবর্ষে আলিম জামাতে ভর্তি চলছে। «» নবনির্বাচিত দায়িত্বশীলদের অভিষেক সম্পন্ন হয়েছে। «» ‎ঈদে মীলাদুন্নবী সা. উপলক্ষ্যে আনজুমানে আল ইসলাহ ও তালামীযে ইসলামিয়ার ‘মুবারক র‌্যালি’ সম্পন্ন : সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ «» শেরপুর ফাঁড়ি পুলিশের অভিযানে গাঁজাসহ আটক-৪ «» মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর অভিযানে ২০ লিটার চোলাইমদসহ গ্রেপ্তার-১ «» মৌলভীবাজারেতমদ্দুন মজলিসের ৭৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত «» সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত «» চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার  «» TIB Calls the Implementation of a New Pay Structure Approved by the Cabinet for «» মৌলভীবাজারে নজরুল বর্ষ উপলক্ষ্যে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগীতা-২০২৬ এর উদ্বোধন

কমলগঞ্জে মরহুম মাওলানা আব্দুল আহাদের ঈসালে সাওয়াব উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল।

কমলগঞ্জে মরহুম মাওলানা আব্দুল আহাদের ঈসালে সাওয়াব উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল।

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:

বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি কমলগঞ্জ পৌর শাখার সম্মানিত উপদেষ্টা, বিশিষ্ট আলেম ও শিক্ষাবিদ মরহুম হযরত মাওলানা আব্দুল আহাদ সাহেবের ঈসালে সাওয়াব উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ আগস্ট ২০২৬) সকাল ১০টায় কমলগঞ্জ উপজেলা পরিষদ জামে মসজিদে বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি কমলগঞ্জ পৌর শাখার উদ্যোগে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জাতীয় ইমাম সমিতি কমলগঞ্জ পৌর শাখার সভাপতি হাফেজ মাওলানা মুস্তাক আহমদের সভাপতিত্বে এবং শাহ মো. আব্দুল জলিলের সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচনা পেশ করেন সংগঠনের বিভিন্ন দায়িত্বশীলবৃন্দ।

আলোচনায় বক্তারা বলেন, মরহুম হযরত মাওলানা আব্দুল আহাদ সাহেব ছিলেন একজন মহাক্বেক আলেম, নিষ্ঠাবান শিক্ষক ও বহুমুখী খেদমতের অধিকারী। তিনি কওমি ও আলিয়া—উভয় ধারায় উচ্চতর শিক্ষা গ্রহণ করেন। শিক্ষা সমাপ্তির পর তিনি বিভিন্ন কওমি মাদ্রাসায় শিক্ষকতা করেন। পরবর্তীতে কমলগঞ্জের ঐতিহ্যবাহী সফাত আলী সিনিয়র ফাজিল মাদ্রাসায় সহকারী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করেন।

বক্তারা আরও বলেন, মাওলানা আব্দুল আহাদ সাহেব কমলগঞ্জ পৌরসভার বিভিন্ন মসজিদে ইমাম ও খতিবের দায়িত্ব পালন করে দ্বীনি খেদমতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। ধর্মীয় শিক্ষার প্রসার, ইমাম-খতিবদের সঙ্গে সুসম্পর্ক এবং সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে তাঁর সুন্দর মুলাকাত ও মোয়ামালাত ছিল উল্লেখ করার মতো। তাঁর বহুমুখী দ্বীনি ও সামাজিক খেদমত কমলগঞ্জবাসী দীর্ঘদিন স্মরণ করবে।

বক্তারা স্মৃতিচারণ করে বলেন, মরহুম মাওলানা আব্দুল আহাদ সাহেব বিভিন্ন মজলিসে দোয়া করার সময় প্রায়ই বলতেন, “আল্লাহ আমাদের মৃত্যু যেন শুক্রবার দিনে নসিব করেন।” আল্লাহ তায়ালা তাঁর সেই দোয়া কবুল করেছেন এবং শুক্রবার দিনেই তিনি ইন্তেকাল করেছেন।

আলোচনা শেষে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। এ সময় বক্তারা মহান আল্লাহর দরবারে মরহুম মাওলানা আব্দুল আহাদ সাহেবকে জান্নাতের উচ্চ মাকাম দান এবং তাঁর দ্বীনি খেদমতগুলো কবুল করার জন্য দোয়া করেন।