আজ-  ২৮শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ২৮শে সফর, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» চট্টগ্রাম নাগরিক ফোরামের নতুন মূখ  নির্বাচিত হলেন মহাসচিব আবু তাহের চৌধুরী ও যুগ্ম মহাসচিব কামরুল ইসলাম  «» মৌলভীবাজারের পৌরসভা আদর্শ উচ্চ বিদ্যালয়ে এসএসসিতে জিপিএ-৫ অর্জনসহ পাসের হার ৭৪.৫১ শতাংশ «» কমলগঞ্জে ওলিয়ে কামিল হযরত শাহ আজম রহ এর ৪৬ তম উরুসে আউলিয়া ও ঈসালে সাওয়াব মাহফিল ১৩ আগষ্ট বৃহস্পতিবার। «» কমলগঞ্জে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ১১৪টি ॥ পাসের হার ৪৬.১৩ ভাগ «» মৌলভীবাজারে ‘মানবতার স্বপ্ন সংগঠন’র মতবিনিময় সভা, উপহার বিতরণ ও সংবর্ধনা «» বগুড়া সান্তাহারে রেলওয়ে কর্মকর্তা-কর্মচারীদের আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত «» বগুড়া সান্তাহারে শিক্ষার্থীদের হাতে পাঁচ শতাধীক গাছের চারা তুলে দিলেন যুবদল নেতারা «» বগুড়া শেরপুরে অস্বাস্থ্যকর পরিবেশে দই-মিষ্টি তৈরি, দুই কারখানাকে ১ লাখ টাকা জরিমানা «» নওগাঁ পত্নীতলায় ৪ লিটার চোলাইমদ ও ৭০ লিটার মদ তৈরির উপকরণসহ নারী আটক «» বড়লেখায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক আদিবাসী দিবস উদযাপন

কমলগঞ্জে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ১১৪টি ॥ পাসের হার ৪৬.১৩ ভাগ


শতভাগ পাসসহ ৬৬ টি জিপিএ-৫ পেয়েছে শমশেরনগর বিএএফ শাহীন কলেজে
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি ঃ  
সিলেট শিক্ষাবোর্ডের অধীনে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় চলতি বছরের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে ১১৪টি। এ উপজেলায় ২৭টি শিক্ষা প্রতিষ্ঠানের ২৭৫৫ জন পরীক্ষার্থীর মধ্যে ১২৭১ জন পরীক্ষার্থী পাস করেছে। উপজেলায় গড় পাসের হার ৪৬.১৩ ভাগ। এর মধ্যে সাফল্যের ধারাবাহিকতায় শমশেরনগর বিএএফ শাহীন কলেজে শতভাগ পাশসহ ৬৬টি জিপিএ-৫ লাভ করেছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, কমলগঞ্জ উপজেলায় জিপিএ-৫ প্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে শমশেরনগর বাংলাদেশ বিমান বাহিনী শাহীন কলেজে ৬৬টি, তেতইগাঁও রসিদ উদ্দিন উচ্চ বিদ্যালয়ে ১৭টি, কালী প্রসাদ উচ্চ বিদ্যালয়ে ৬টি, পতনঊষার উচ্চ বিদ্যালয় ও কলেজে ৫টি, হাজী মো: উস্তওয়ার বালিকা উচ্চ বিদ্যালয়ে ৫টি, এম, এ, ওহাব উচ্চ বিদ্যালয়ে ৪টি, এ এ টি এম উচ্চ বিদ্যালয়ে ৩টি, কমলগঞ্জ বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ে ২টি, দয়াময় সিংহ উচ্চ বিদ্যালয়ে ২টি, কালেঙ্গা উচ্চ বিদ্যালয়ে ২টি, বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা উচ্চ বিদ্যালয় থেকে ১টি ও ইসলামপুর পদ্মা মেমোরিয়াল পাবলিক উচ্চ বিদ্যালয়ে ১টি জিপিএ-৫ পেয়েছে।
এদিকে মাদ্রাসা শিক্ষাবোর্ডের অধীনে কমলগঞ্জ উপজেলায় চলতি বছরের দাখিল পরীক্ষায় সফাত আলী সিনিয়র ফাজিল মাদ্রাসা থেকে জিপিএ-৫ পেয়েছে ১ জন। উপজেলার ৭টি মাদ্রাসা থেকে ৪৩৬ জন পরীক্ষার্থীর মধ্যে ১৬৮ জন উত্তীর্ণ হয়েছে। পাসের হার শতকরা ৩৮.৫৩ ভাগ। এছাড়া এসএসসি  (ভোকেশনাল) পরীক্ষায় কমলগঞ্জ উপজেলার ২টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে ৩৭ জন পরীক্ষার্থীর মধ্যে ৩২ জন উত্তীর্ণ হয়েছে। এর মধ্যে এম, এ, ওহাব উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়েছে ৫ জন। পাসের হার শতকরা ৮৬.৪৮ ভাগ।
কমলগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শামছুন নাহার পারভীন এ ফলাফলের সত্যতা নিশ্চিত করে বলেন, শমশেরনগর বাংলাদেশ বিমান বাহিনী শাহীন কলেজ তাদের ধারাবাহিক সফলতা ধরে রেখেছে। কলেজটি উপজেলার মধ্যে সেরা। উপজেলার বিভিন্ন বিদ্যালয়, মাদ্রাসা ও ভোকেশনাল পরীক্ষায় মোট ১২০টি জিপিএ-৫ লাভ করেছে। এর মধ্যে শমশেরনগর বাংলাদেশ বিমান বাহিনী শাহীন কলেজ একাই শতভাগ উত্তীর্ণসহ ৬৬টি জিপিএ-৫ লাভ করে।