আজ-  ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ - ২০শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» মৌলভীবাজারের উলুয়াইল ইসলামীয়া আলিম মাদ্রাসায় ২০২৬ শিক্ষাবর্ষে আলিম জামাতে ভর্তি চলছে। «» নবনির্বাচিত দায়িত্বশীলদের অভিষেক সম্পন্ন হয়েছে। «» ‎ঈদে মীলাদুন্নবী সা. উপলক্ষ্যে আনজুমানে আল ইসলাহ ও তালামীযে ইসলামিয়ার ‘মুবারক র‌্যালি’ সম্পন্ন : সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ «» শেরপুর ফাঁড়ি পুলিশের অভিযানে গাঁজাসহ আটক-৪ «» মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর অভিযানে ২০ লিটার চোলাইমদসহ গ্রেপ্তার-১ «» মৌলভীবাজারেতমদ্দুন মজলিসের ৭৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত «» সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত «» চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার  «» TIB Calls the Implementation of a New Pay Structure Approved by the Cabinet for «» মৌলভীবাজারে নজরুল বর্ষ উপলক্ষ্যে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগীতা-২০২৬ এর উদ্বোধন

বগুড়া সান্তাহারে শিক্ষার্থীদের হাতে পাঁচ শতাধীক গাছের চারা তুলে দিলেন যুবদল নেতারা

 (বগুড়া) প্রতিনিধির : বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে বগুড়ার সান্তাহার ইউনিয়নের সান্দিড়া শহীদ সিরাজ খান মেমোরিয়াল একাডেমির পাঁচ শতাধিক শিক্ষার্থীর মাঝে ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়েছে। সোমবার (১০ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে বিদ্যালয় চত্বরে সান্তাহার ইউনিয়ন যুবদলের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে এসব চারা বিতরণ করা হয়। এর আগে বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণ বিষয়ে এক আলোচনা সভা হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুবদলের আহবায়ক মিনহাজুল ইসলাম মিনহাজ। বক্তব্যে তিনি ‘পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ পরিবেশ নিশ্চিত করতে বেশি করে গাছ লাগানোর ওপর গুরুত্বারোপ করেন। ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হকের সভাপতিত্বে ও ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক আবুল বাশার বাবলুর সঞ্চালনায় সেখানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সান্তাহার ইউনিয়ন যুবদলের আহবায়ক ও সাবেক ছাত্র নেতা আব্বাস উদ্দিন মধু, যুগ্ম আহবায়ক রুবেল হোসেন, ইউনিয়ন বিএনপির সহ সভাপতি জাহাঙ্গীর আলম, উপজেলা যুবদলের সদস্য কামরান আলী মাস্টার, মিলন হোসেন, ইউনিয়ন মহিলা দলের সভাপতি মুসলিমা আক্তার, যুবদল নেতা জালাল উদ্দীন, বিদ্যালয়ের সহ প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, শিক্ষক রুবেল হোসেন, আবু হিটলার ও মাহফুজা প্রমুখ। আয়োজকরা জানান, প্রধানমন্ত্রী তারেক রহমান বৃক্ষরোপণ কর্মসূচি সফল করতে শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষপ্রেম ও পরিবেশ সচেতনতা সৃষ্টি করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। বিতরণ করা চারাগুলো শিক্ষার্থীরা নিজ নিজ বাড়ি ও আশপাশের এলাকায় রোপণ ও পরিচর্যা করবে।