আজ-  ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ - ২০শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» মৌলভীবাজারের উলুয়াইল ইসলামীয়া আলিম মাদ্রাসায় ২০২৬ শিক্ষাবর্ষে আলিম জামাতে ভর্তি চলছে। «» নবনির্বাচিত দায়িত্বশীলদের অভিষেক সম্পন্ন হয়েছে। «» ‎ঈদে মীলাদুন্নবী সা. উপলক্ষ্যে আনজুমানে আল ইসলাহ ও তালামীযে ইসলামিয়ার ‘মুবারক র‌্যালি’ সম্পন্ন : সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ «» শেরপুর ফাঁড়ি পুলিশের অভিযানে গাঁজাসহ আটক-৪ «» মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর অভিযানে ২০ লিটার চোলাইমদসহ গ্রেপ্তার-১ «» মৌলভীবাজারেতমদ্দুন মজলিসের ৭৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত «» সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত «» চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার  «» TIB Calls the Implementation of a New Pay Structure Approved by the Cabinet for «» মৌলভীবাজারে নজরুল বর্ষ উপলক্ষ্যে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগীতা-২০২৬ এর উদ্বোধন

মৌলভীবাজারে ‘মানবতার স্বপ্ন সংগঠন’র মতবিনিময় সভা, উপহার বিতরণ ও সংবর্ধনা


মশাহিদ আহমদ, মৌলভীবাজার : অসহায় মানুষের পাশে দাঁড়ানো ও সামাজিক উন্নয়নে কাজ করার অঙ্গীকার নিয়ে মৌলভীবাজারে ‘মানবতার স্বপ্ন সংগঠন’র উদ্যোগে মতবিনিময় সভা, ১০০টি হতদরিদ্র পরিবারের মধ্যে উপহার সামগ্রী বিতরণ ও সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৯ আগস্ট) সন্ধ্যা ৭টায় মৌলভীবাজার শহরের চাঁদনীঘাটস্থ আমির ম্যারেজ হলে উৎসবমুখর পরিবেশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংগঠনের অ্যাডমিন, যুব সংগঠক ও সামাজিক ব্যক্তিত্ব শামীম আহমেদের সভাপতিত্বে এবং অ্যাডমিন মোহাম্মদ নানু মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ১১নং মোস্তফাপুর ইউনিয়নের সাবেক দুইবারের চেয়ারম্যান ও তাজুল ইসলাম তাজ। অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ‘মানবতার স্বপ্ন সংগঠন’র গ্রুপ ক্রিয়েটর ও অ্যাডমিন, লন্ডন প্রবাসী শেখ মুহিদ মিয়া। বাংলাদেশে আগমন উপলক্ষে সংগঠনের পক্ষ থেকে তাকে বিশেষ সংবর্ধনা ক্রেস্ট প্রদান করা হয়। একই সঙ্গে সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ প্রধান অতিথি তাজুল ইসলাম তাজকেও সম্মাননা ক্রেস্ট প্রদান করেন সংগঠনের নেতৃবৃন্দ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাব এর সভাপতি ও সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদের সভাপতি খালেদ চৌধুরী, শেখ বোরহানউদ্দিন ইসলামী সোসাইটির প্রতিষ্ঠাতা মুহিবুর রহমান মুহিব এবং বিশিষ্ট ব্যবসায়ী মো. জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে প্রবাসে থেকে সংগঠনের মানবিক কার্যক্রমকে এগিয়ে নিতে ভূমিকা রাখায় প্রবাসী অ্যাডমিন রমজান আলী, জুয়েল মিয়া, সাদিকুর রহমান, শাহ আজিরউদ্দিন, শামসু তালুকদার, ফয়সল, মুরাদ, সাজ্জাদুর রহমান, আব্দুল মুকিদ, আব্দুল হাসিমসহ সকল প্রবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। বক্তারা বলেন- প্রবাসীদের সহযোগিতা, শ্রম ও ত্যাগের কারণেই ‘মানবতার স্বপ্ন সংগঠন’ মানবিক ও সামাজিক কার্যক্রম পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারছে। অনুষ্ঠানে সংগঠনের বাংলাদেশ টিমের সদস্যদের মধ্যে অ্যাডমিন রিয়াজুল, রাহী আহমদ, আব্দুর রহমান, পারভেজ, হোসাইন আহমদ, মিজান আহমদ, তুয়েল আহমদ, মশাইদ আহমদসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। আলোচনা সভা ও সংবর্ধনা শেষে এলাকার ১০০ জন হতদরিদ্র নারী-পুরুষের মধ্যে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়। অনুষ্ঠান শেষে আয়োজকরা ভবিষ্যতেও অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং মানবতার কল্যাণে সামাজিক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।