আজ-  ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ২৯শে সফর, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» জনগণের অধিকার রক্ষায় যুবসমাজকে সোচ্চার হতে হবে «» বগুড়ায় সার কারখানায় দুর্ধর্ষ ডাকাতি, লুট সাড়ে ৪ লাখ টাকার মালামাল «» ভিন্ন প্রেক্ষাপট, অভিন্ন আকাঙ্ক্ষা: শ্রীমঙ্গলে আন্তর্জাতিক যুব দিবস পালিত «» শ্রীমঙ্গলে হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাসের যাত্রাবিরতি পুনর্বহালের দাবি «» কমলগঞ্জে পূবালী ব্যাংকের ‘সেলফ কর্ণার সার্ভিস’ উদ্বোধনের মাধ্যমে ক্যাশলেস লেনদেনের যাত্রা শুরু «» কমলগঞ্জে ওলিয়ে কামিল হযরত শাহ আজম রহ এর ৪৬ তম উরুসে আউলিয়া ও ঈসালে সাওয়াব মাহফিল ১৩ আগষ্ট বৃহস্পতিবার। «» আখেরী চাহার সোম্বা উপলক্ষে কমলগঞ্জে «» বগুড়া আদমদীঘিতে পৃথক অভিযানে গ্রেপ্তার-৩ «» কেক কাটা ও আলোচনা সভার মধ্যদিয়ে সান্তাহারে দৈনিক করতোয়ার সুবর্ণজয়ন্তী উদযাপণ «» তালামীযে ইসলামিয়া বাহুবল উপজেলা শাখার কাউন্সিল সম্পন্ন।

আখেরী চাহার সোম্বা উপলক্ষে কমলগঞ্জে

আখেরী চাহার সোম্বা উপলক্ষে কমলগঞ্জে

হযরত শাহ আজম (রহ.) হিফজুল কুরআন দরগাহ্ মডেল মাদ্রাসায় দোয়া মাহফিল সম্পন্ন।

পবিত্র আখেরী চাহার সোম্বা উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জে হযরত শাহ আজম (রহ.) হিফজুল কুরআন দরগাহ্ মডেল মাদ্রাসায় দোয়া ও মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ আগস্ট)মাদ্রাসায় আয়োজিত এ দোয়া মাহফিলে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, পরিচালনা কমিটির সদস্য, স্থানীয়

 ও ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন।

মাহফিলে পবিত্র কুরআন তিলাওয়াত, নাতে রাসুল (সা.), মিলাদ ও ইসলামী আলোচনা অনুষ্ঠিত হয়। 

আলোচনায় আখেরী চাহার সোম্বার তাৎপর্য, মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর প্রতি ভালোবাসা, সুন্নাহ অনুসরণ এবং দ্বীনি শিক্ষার গুরুত্ব তুলে ধরা হয়।

পরে দেশ, জাতি, মুসলিম উম্মাহ, মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী এবং সকলের কল্যাণ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

দোয়া মাহফিল শেষে উপস্থিত মুসল্লিদের মধ্যে তবারুক বিতরণ করা হয়। মাহফিলটি সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হওয়ায়

 আয়োজকদের পক্ষ থেকে অংশগ্রহণকারী সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।