আজ-  ২৯শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ২৯শে সফর, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» জনগণের অধিকার রক্ষায় যুবসমাজকে সোচ্চার হতে হবে «» বগুড়ায় সার কারখানায় দুর্ধর্ষ ডাকাতি, লুট সাড়ে ৪ লাখ টাকার মালামাল «» ভিন্ন প্রেক্ষাপট, অভিন্ন আকাঙ্ক্ষা: শ্রীমঙ্গলে আন্তর্জাতিক যুব দিবস পালিত «» শ্রীমঙ্গলে হবিগঞ্জ-সিলেট বিরতিহীন বাসের যাত্রাবিরতি পুনর্বহালের দাবি «» কমলগঞ্জে পূবালী ব্যাংকের ‘সেলফ কর্ণার সার্ভিস’ উদ্বোধনের মাধ্যমে ক্যাশলেস লেনদেনের যাত্রা শুরু «» কমলগঞ্জে ওলিয়ে কামিল হযরত শাহ আজম রহ এর ৪৬ তম উরুসে আউলিয়া ও ঈসালে সাওয়াব মাহফিল ১৩ আগষ্ট বৃহস্পতিবার। «» আখেরী চাহার সোম্বা উপলক্ষে কমলগঞ্জে «» বগুড়া আদমদীঘিতে পৃথক অভিযানে গ্রেপ্তার-৩ «» কেক কাটা ও আলোচনা সভার মধ্যদিয়ে সান্তাহারে দৈনিক করতোয়ার সুবর্ণজয়ন্তী উদযাপণ «» তালামীযে ইসলামিয়া বাহুবল উপজেলা শাখার কাউন্সিল সম্পন্ন।

বগুড়ায় সার কারখানায় দুর্ধর্ষ ডাকাতি, লুট সাড়ে ৪ লাখ টাকার মালামাল

বগুড়ায় সার কারখানায় দুর্ধর্ষ ডাকাতি, লুট সাড়ে ৪ লাখ টাকার মালামাল

 (বগুড়া) প্রতিনিধি: বগুড়া সদর থানাধীন কৌচড় বাজার এলাকায় ‘সবুজ বাংলা এগ্রো ইন্ডাষ্ট্রিজ’ নামের একটি সার কারখানায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে সংঘবদ্ধ ডাকাত দল কারখানায় ঢুকে তিন কর্মচারীকে হাতপা ও মুখ বেঁধে জিম্মি করে প্রায় ৪ লাখ ৬৬ হাজার টাকার মালামাল লু-ট করে নিয়ে যায়। এ ঘটনায় কারখানার ব্যবস্থাপক ও দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি আব্দুল বাতেন (৫০), পিতা-মৃত জামিল উদ্দিন খান, বগুড়া সদর থানায় একটি লিখিত অ’ভিযোগ করেছেন।অভিযোগ সূত্রে জানা যায়, গভীর রাতে অজ্ঞাতনামা একদল ডা-কা-ত কারখানার ভেতরে জোরপূর্বক প্রবেশ করে। তারা সেখানে থাকা তিন কর্মচারীকে বেঁধে জিম্মি করার পর কারখানার ১০০ কেভি ট্রান্সফরমারের যন্ত্রাংশ, বৈদ্যুতিক তার, তামার খোলা তার, নগদ টাকা ও বিভিন্ন সরঞ্জাম লুট করে নিয়ে যায়। পরে ডাকাতরা ট্রাক বা অন্য কোনো যানবাহনে করে মালামাল নিয়ে পালিয়ে যায়। লু-ট হওয়া মালামালের মধ্যে রয়েছে—১০০ কেভি ট্রান্সফরমারের যন্ত্রাংশ, যার আনুমানিক মূল্য ৩ লাখ ৫০ হাজার টাকা এলটি ৭০ আরএম বৈদ্যুতিক তার ৬০ হাজার টাকা; ২৬ কেজি তামার খোলা তার ৩৬ হাজার টাকা এবং নগদ ২০ হাজার টাকা। এছাড়া দুটি অ্যান্ড্রয়েড ও দুটি বাটন মোবাইল ফোন, দুটি টর্চলাইট, জামাকাপড়, চশমা, মোবাইল চার্জার ও তিনটি তালা-চাবিও লুট হয়েছে। সকালে বিষয়টি জানাজানি হলে কারখানা কর্তৃপক্ষ ও কর্মচারীরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন। অজ্ঞাতনামা ডাকাতদের সন্ধান না পেয়ে পরে থানায় লিখিত অভিযোগ করা হয়।

পুলিশ জানিয়েছে, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ডাকাতির সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং লুট হওয়া মালামাল উদ্ধারে অ-ভিযান চলছে।