আজ-  ২০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ - ২১শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» মৌলভীবাজারে তমদ্দুন মজলিসের ৭৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে  «» শ্রীমঙ্গলে ড্রাম ট্রাকের ধাক্কায় ইজিবাইক চালক নিহত, আটক ২ «» লন্ডনের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা অনুষ্ঠিত «» শ্রীমঙ্গলে ড্রাম ট্রাকের ধাক্কায় ইজিবাইক চালক নিহত, আটক ২ «» মৌলভীবাজারের উলুয়াইল ইসলামীয়া আলিম মাদ্রাসায় ২০২৬ শিক্ষাবর্ষে আলিম জামাতে ভর্তি চলছে। «» নবনির্বাচিত দায়িত্বশীলদের অভিষেক সম্পন্ন হয়েছে। «» ‎ঈদে মীলাদুন্নবী সা. উপলক্ষ্যে আনজুমানে আল ইসলাহ ও তালামীযে ইসলামিয়ার ‘মুবারক র‌্যালি’ সম্পন্ন : সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ «» শেরপুর ফাঁড়ি পুলিশের অভিযানে গাঁজাসহ আটক-৪ «» মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর অভিযানে ২০ লিটার চোলাইমদসহ গ্রেপ্তার-১ «» মৌলভীবাজারেতমদ্দুন মজলিসের ৭৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

সিলেটে সড়ক দূর্ঘটনা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন : আবু তালহা তোফায়েল 

 সম্প্রতি সিলেটের মহাসড়কে সড়ক দূর্ঘটনা ও হতাহতের সংখ্যা বৃদ্ধি পেয়েছে। গতকাল (১৩ আগস্ট) রাতে সিলেট-তামাবিল মহাসড়কের উমনপুর এলাকায় চতুল হারাতইলের বাসিন্দা কানাইঘাট উপজেলা জমিয়তের সহ-সভাপতি মাওলানা হুসাইন আহমদের ছোট ছেলে ফয়েজ আহমদ সড়ক দুর্ঘটনায় ইন্তেকাল করেছে, আরও অনেকেই হতাহত হয়েছেন। এর পূর্বে শনিবার একই এলাকায় আরও একজন সড়ক দুর্ঘটনায় নিহত হন। সড়ক দূর্ঘটনা ও অব্যবস্থাপনা রোধে কর্তৃপক্ষরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করুন। 

শুক্রবার (১৪ আগস্ট) বিকাল ৫টায় দি রয়েল রেষ্টুরেন্টে কানাইঘাট উপজেলা ছাত্র জমিয়তের শপথ অনুষ্ঠানের প্রধান বক্তার বক্তব্যে ছাত্র জমিয়ত বাংলাদেশ সিলেট জেলা উত্তরের সভাপতি আবু তালহা তোফায়েল উপরোক্ত কথাগুলো বলেন। 

সংগঠনের সভাপতি আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুশাররফ হোসেনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্যে সিলেট জেলা উত্তর জমিয়তের সাধারণ সম্পাদক মুফতি ইবাদুর রহমান বলেন, সাংগঠনিক দূরদর্শী পরিকল্পনা করে উপজেলা ব্যাপী কাজের রোডম্যাপ তৈরী করে জোন ভিত্তিক কাজ করবেন, এতে অল্প সময়ে কাজের ভালো একটা ফলাফল পাবে৷ 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন কানাইঘাট উপজেলা জমিয়তের সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন, সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক মুশাহিদ আহমদ ও সাংগঠনিক সম্পাদক সালমান মাসরুর, উপজেলা ছাত্র জমিয়তে সদ্য সাবেক সভাপতি গিয়াস উদ্দিন ও সহ-সভাপতি জহির আহমেদ প্রমুখ।