আজ-  ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ - ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» প্রাথমিক বৃত্তিতে কৃতিত্ব: শ্রীমঙ্গলে ১২৯ শিক্ষার্থীকে সংবর্ধনা «» বাঁশ কাটা নিয়ে ঝগড়ার জেরকমলগঞ্জে ডাকাতির মিথ্যা মামলা দায়েরে এলাকাবাসীর প্রতিবাদ «» নেপালের বন্যা: সীমান্তহীন জলবায়ু সংকট «» কমলগঞ্জে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত «» বগুড়া আদমদীঘিতে সার মজুদ- বেশি দামে বিক্রির দায়ে ডিলারের জেল-জরিমানা «» বগুড়া আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত «» কমলগঞ্জে মণিপুরি ভাষা দিবস উদযাপন «» কমলগঞ্জে রাজকান্দি বনের গহীনে যৌথ বাহিনীর অভিযান, অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার «» মৌলভীবাজারে তমদ্দুন মজলিসের ৭৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে  «» শ্রীমঙ্গলে ড্রাম ট্রাকের ধাক্কায় ইজিবাইক চালক নিহত, আটক ২

কমলগঞ্জে লোকনাথ সেবা সংঘের নবনির্বাচিত কমিটির অভিষেক ও পরিচিতি সভা 

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: 

মৌলভীবাজারের কমলগঞ্জে ধর্মীয় ও সামাজিক সংগঠন লোকনাথ সেবা সংঘ, কমলগঞ্জ-এর নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৫ আগস্ট) দুপুরে কমলগঞ্জ কেন্দ্রীয় শ্রী শ্রী দুর্গাবাড়ী প্রাঙ্গণে  আয়োজিত অনুষ্ঠানে লোকনাথ সেবা সংঘ, কমলগঞ্জ এর সভাপতি অরুন কুমার পালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল চন্দ্র দাশ। গেস্ট অব অনার ছিলেন লোকনাথ সেবা সংঘ, মৌলভীবাজার এর সভাপতি প্রাণেশ নাগ। প্রধান বক্তা ছিলেন সংগঠনের মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক চন্দন রায়।

লোকনাথ সেবা সংঘের সাধারণ সম্পাদক অলক দেব ও সাংস্কৃতিক সম্পাদক সঞ্জয় কান্তি দেবের যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সম্পাদক প্রণীত রঞ্জন দেবনাথ, কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি আসহাবুজ্জামান শাওন, সাধারণ সম্পাদক আহমেদুজ্জামান আলম প্রমুখ।

বক্তারা বলেন, ধর্মীয় সংগঠনগুলো কেবল আধ্যাত্মিক চর্চার ক্ষেত্র নয়, বরং সামাজিক সম্প্রীতি, মানবিক মূল্যবোধ ও সেবামূলক কর্মকাণ্ডেরও গুরুত্বপূর্ণ মাধ্যম। লোকনাথ সেবা সংঘ আগামী দিনে সমাজকল্যাণে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আমরা বিশ্বাস করি।

বক্তারা আরো বলেন, লোকনাথ সেবা সংঘের মূল শক্তি হলো ভক্তদের ঐক্য ও মানবসেবার চেতনা। নবনির্বাচিত কমিটির নেতৃত্বে সংগঠনের কার্যক্রম আরও বিস্তৃত হবে এবং নতুন প্রজন্মকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা সম্ভব হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সাংবাদিকবৃন্দ, বিভিন্ন সামাজিক ও ধর্মীয় সংগঠনের নেতৃবৃন্দ।

পরে  স্থানীয় সাংস্কৃতিক অঙ্গনের ক্ষুদে শিল্পীদের উপস্থিতিতে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশন করে অনুষ্ঠানকে প্রাণবন্ত করে তোলেন।