আজ-  ১লা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ - ২রা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» সা‌বেক স‌চিব জামাল উদ্দিন আহমেদ এর লন্ডন সফ‌রে সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন ইউকে’র সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা «» শ্রীমঙ্গলে পথশিশুদের নিয়ে চিড়িয়াখানায় আনন্দঘন ভ্রমণ «» যুগপূর্তিতে মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের বর্ণাঢ্য আয়োজন «» নওগাঁ ধামইরহাট থানা পরিদর্শনে পুলিশ সুপার  «» কমলগঞ্জে লোকনাথ সেবা সংঘের নবনির্বাচিত কমিটির অভিষেক ও পরিচিতি সভা  «» বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে… «» মৌলভীবাজার সদর উপজেলা কাজী সমিতির নির্বাচন সম্পন্ন: সভাপতি মুজিবুর রহমান, সেক্রেটারি মুহিউসসুন্নাহ আজমী। «» চলতি অর্থবছরের মধ্যে সব স্থানীয় নির্বাচন সম্পন্ন হবে: ——শ্রীমঙ্গলে প্রতিমন্ত্রী মীর শাহে আলম «» শ্রীমঙ্গলে নারীর লাশ উদ্ধার «» ফ্যাসিস্ট সরকারের  স্বৈরাশাসন চলালালে দেশে মানবাধিকার লুঙ্গিতো হয়েছে 

নওগাঁ ধামইরহাট থানা পরিদর্শনে পুলিশ সুপার 

নওগাঁ ধামইরহাট থানা পরিদর্শনে পুলিশ সুপার 

(নওগাঁ) প্রতিনিধি :

নওগাঁ জেলার পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলাম শনিবার (১৫ আগস্ট ২০২৬) ধামইরহাট থানা পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে তিনি থানার সার্বিক কার্যক্রম, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং পুলিশ সদস্যদের দায়িত্ব পালনের বিভিন্ন বিষয় পর্যবেক্ষণ করেন। থানায় উপস্থিত হয়ে পুলিশ সুপার থানার বিভিন্ন রেজিস্টার ও গুরুত্বপূর্ণ নথিপত্র পরিদর্শন করেন। রেজিস্টারসমূহ যথাযথভাবে সংরক্ষণ ও নিয়মিত হালনাগাদ করা হচ্ছে কি না, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা সঠিকভাবে দায়িত্ব পালন করছেন কি না এবং থানার দৈনন্দিন কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে কি না—এসব বিষয়ে তিনি খোঁজখবর নেন। এ সময় থানায় কর্মরত অফিসার ও ফোর্সের সঙ্গে পুলিশ সুপার মতবিনিময় করেন। তিনি দায়িত্ব পালনের ক্ষেত্রে পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যা ও সীমাবদ্ধতার বিষয়ে অবগত হন এবং তা সমাধানে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। পুলিশ সুপার জনগণের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণ, দ্রুততম সময়ে পুলিশি সেবা প্রদান এবং সেবাপ্রত্যাশী মানুষের সমস্যাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখার জন্য পুলিশ সদস্যদের নির্দেশনা দেন। একই সঙ্গে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান জোরদার, ওয়ারেন্ট তামিল, মামলা তদন্ত এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে আরও তৎপর ও দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন। পরিদর্শনের একপর্যায়ে পুলিশ সুপার থানার আশপাশের এলাকা সরেজমিনে ঘুরে দেখেন। পরে থানা প্রাঙ্গণে একটি বৃক্ষরোপণ করেন এবং এলাকার সার্বিক পরিবেশ ও নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন। গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ স্থান সম্পর্কে খোঁজখবর নিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, “জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং সাধারণ মানুষের আস্থা অর্জনই পুলিশের অন্যতম প্রধান দায়িত্ব। দায়িত্ব পালনে সততা, নিষ্ঠা, পেশাদারিত্ব ও মানবিক মূল্যবোধ বজায় রেখে জনগণের পাশে থেকে কাজ করতে হবে।” তিনি থানায় কর্মরত সকল অফিসার ও ফোর্সকে আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। এ সময় ধামইরহাট থানার সংশ্লিষ্ট কর্মকর্তাসহ বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।