আজ-  ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ - ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» প্রাথমিক বৃত্তিতে কৃতিত্ব: শ্রীমঙ্গলে ১২৯ শিক্ষার্থীকে সংবর্ধনা «» বাঁশ কাটা নিয়ে ঝগড়ার জেরকমলগঞ্জে ডাকাতির মিথ্যা মামলা দায়েরে এলাকাবাসীর প্রতিবাদ «» নেপালের বন্যা: সীমান্তহীন জলবায়ু সংকট «» কমলগঞ্জে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত «» বগুড়া আদমদীঘিতে সার মজুদ- বেশি দামে বিক্রির দায়ে ডিলারের জেল-জরিমানা «» বগুড়া আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত «» কমলগঞ্জে মণিপুরি ভাষা দিবস উদযাপন «» কমলগঞ্জে রাজকান্দি বনের গহীনে যৌথ বাহিনীর অভিযান, অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার «» মৌলভীবাজারে তমদ্দুন মজলিসের ৭৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে  «» শ্রীমঙ্গলে ড্রাম ট্রাকের ধাক্কায় ইজিবাইক চালক নিহত, আটক ২

সান্তাহারে অব্যবস্থাপনায় আবাসিক হোটেলের জরিমানা

  (বগুড়া) প্রতিনিধি: বগুড়া জেলার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর শহরের রেল স্টেশন এলাকার আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ ও আবাসিক লাইসেন্স না থাকার অভিযোগে দুইটি আবাসিক হোটেলের স্বত্বাধিকারীকে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা করা হয়েছে।  ভ্রাম্যমাণ আদালতে সূত্রে জানা গেছে, (১৬ আগস্ট) রবিবার দুপুরে উপজেলার সান্তাহার পৌর শহরের স্টেশন এলাকার সান্তাহার আবাসিক হোটেলে নওগাঁ থেকে আগত যুবক যুবতী স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে বেলা ১ টার সময় হোটেলের ৮ নম্বর রুম বুক করে তারা সেখানে অবস্থান করে। তাদের আচরণে সন্দেহ হলে স্থানীয় কয়েকজন যুবক হোটেল ম্যানেজারের সহযোগিতা নিয়ে তারা পুলিশে খবর দেয়। প্রকৃতপক্ষে তারা স্বামী-স্ত্রী নয় এটা নিশ্চিত হওয়ার পর পুলিশ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলামকে খবর দিলে ঘটনাস্থলে এসে তিনি সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। যুবক-যুবতীকে  পুলিশ হেফাজতে দিয়ে হোটেলের অব্যবস্থাপনা এবং আবাসিক লাইসেন্স না থাকার অভিযোগ সান্তাহার আবাসিক হোটেলের স্বত্বাধিকারী মহসীন আলীকে ২০ হাজার টাকা জরিমানা করেন। সেইসাথে পাশের সোনারগাঁ আবাসিক হোটেলের স্বত্বাধিকারী গোলাম রসুলকে ৫ হাহার টাকা জরিমানা করেন। এ বিষয়ে সান্তাহার পুলিশ ফাঁড়ির পরিদর্শক খোন্দকার ফরিদ হোসেন বলেন, সান্তাহার পৌর শহরে অন্যায়, বিশৃঙ্খলা, মাদক, অসামাজিকতা, জুয়াসহ আইন শৃঙ্খলা পরিপন্থী বিভিন্ন প্রকার অনিয়ম রোধে পুলিশ প্রশাসন সদা তৎপর। ভবিষ্যতেও এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।