আজ-  ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ - ৫ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» তালামীযে ইসলামিয়া ইছামতি ডিগ্রি কলেজ শাখার কাউন্সিল সম্পন্ন «» তালামীযে ইসলামিয়া ঢাকা মহানগরের আওতাধীন ডেমরা থানা শাখার কাউন্সিল সম্পন্ন। «» হযরত শাহ আজম (রহ.) দরগাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে ৬ষ্ট ধাপে টেংরাবাজার বাইতুননূর মাসজিদ সংলগ্ন কবরস্থানে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন। «» ফ্রান্সে দারুল ক্বিরাত মজিদিয়া ফুলতলি ট্রাস্ট সাখসেল-সেন্ডেনিস শাখার সামারকালিন কোর্স অনুষ্ঠিত  «» কমলগঞ্জে হামলা মামলার আসামি শহিদুল ইসলাম গ্রেপ্তার, জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ «» রাজনগরে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধন «» জেলা প্রশাসকের সাথে সিলেট জেলা উত্তর ছাত্র জমিয়তের মতবিনিময় «» শ্রীমঙ্গলে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৪ জন গ্রেপ্তার «» অদম্য মেধাবী:কমলগঞ্জে দারিদ্রতাকে জয় করে এসএসসিতে জিপিএ-৫;অর্থাভাবে রেশমির চিকিৎসক হওয়ার স্বপ্ন কি পূরণ হবে? «» সান্তাহারে মৎস্য গবেষণা ইন্সটিটিউটের প্লাবনভূমি উপ-কেন্দ্রে মাছের পোনা অবমুক্তকরণ

আদমদীঘিতে জমি সংক্রান্ত বিরোধে নারীকে মারধরের অভিযোগ

 (বগুড়া) প্রতিনিধি: বগুড়ার আদমদীঘিতে জমিজমা নিয়ে বিরোধের জেরধরে শয়ন ঘরে ঢুকে ফাতেমা বেগম (৩৮) নামের এক গৃহবধুকে মারধরে আহত করার ঘটনা ঘটেছে। তাকে উদ্ধার করে আদমদীঘি হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত সোমবার (১৭ আগষ্ট) রাত সাড়ে ৮টায় আদমদীঘি উপজেলার কেশরতা গ্রামে এ ঘটনা ঘটে। আহত ওই গৃহবধ কেশরতা গ্রামের হামিদুল ইসলাম শেখের স্ত্রী। এ ঘটনায় আহত গৃহবধু ফাতেমা বেগমের স্বামী হামিদুল ইসলাম বাদি হয়ে এই গ্রামের রবিউল ফকির শাহিনুর রহমানসহ ৫জনের বিরুদ্ধে আদমদীঘি থানায একটি লিখিত অভিযোগ করেন। অভিযোগ সুত্রে জানা যায়, আদমদীঘির কেশরতা গ্রামের হামিদুল ইসলাম শেখ ও রবিউল ফকিরের সাথে পূর্বের জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন গত সোমবার রাত সাড়ে ৮টায় বাদি হামিদুল ইসলামের স্ত্রী রাতে খাবার পর ঘরের দরজা বন্ধ করে ঘুমাতে গেলে প্রতিপক্ষরা ওই ঘরের দরজা লাথি মেরে ভেঙ্গে প্রবেশ করে ফাতেমা বেগমের পড়নে কাপড় টানা হেচড়া করে শ্লীলতাহানির চেষ্টা, মারধরে আহত ও লুটপাট করে। আদমদীঘি থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ঘটনায় আইনী প্রক্রিয়া চলছে।