আজ-  ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ - ২২শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» প্রাথমিক বৃত্তিতে কৃতিত্ব: শ্রীমঙ্গলে ১২৯ শিক্ষার্থীকে সংবর্ধনা «» বাঁশ কাটা নিয়ে ঝগড়ার জেরকমলগঞ্জে ডাকাতির মিথ্যা মামলা দায়েরে এলাকাবাসীর প্রতিবাদ «» নেপালের বন্যা: সীমান্তহীন জলবায়ু সংকট «» কমলগঞ্জে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত «» বগুড়া আদমদীঘিতে সার মজুদ- বেশি দামে বিক্রির দায়ে ডিলারের জেল-জরিমানা «» বগুড়া আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত «» কমলগঞ্জে মণিপুরি ভাষা দিবস উদযাপন «» কমলগঞ্জে রাজকান্দি বনের গহীনে যৌথ বাহিনীর অভিযান, অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার «» মৌলভীবাজারে তমদ্দুন মজলিসের ৭৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে  «» শ্রীমঙ্গলে ড্রাম ট্রাকের ধাক্কায় ইজিবাইক চালক নিহত, আটক ২

কমলগঞ্জে হামলা মামলার আসামি শহিদুল ইসলাম গ্রেপ্তার, জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ


মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের কমলগঞ্জ থানাধীন ১নং রহিমপুর ইউনিয়নের কালেঙ্গা গ্রামে পূর্ব বিরোধের জের ধরে হামলা, রক্তাক্ত জখম, মারধর ও ভাঙচুরের অভিযোগে দায়ের করা মামলার ৪ নম্বর আসামি শহিদুল ইসলামকে গ্রেপ্তার করেছে কমলগঞ্জ থানা পুলিশ। পরে তাকে কারাগারে প্রেরণ করা হয়। সোমবার (১৭ আগস্ট) কমলগঞ্জ থানার এসআই রাজিব চন্দ্র রায় অভিযান পরিচালনা করে শহিদুল ইসলামকে আটক করেন। মামলার এজাহার সুত্রে জানা যায়, গত ২৭ মার্চ-২০২৬ দুপুরে কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের কালেঙ্গা এলাকায় পূর্ববিরোধের জের ধরে হামলা চালানো হয়। এ হামলায় মনির হোসেনসহ একাধিক লোকজন গুরুতর আহত হন। এ ঘটনায় ১নং রহিমপুর ইউনিয়নের কালেঙ্গা এলাকার বাসিন্দা সোহেল মিয়া বাদী হয়ে মো. বিল্লাল হোসেনকে ১নং আসামি, তৌহিদুল ইসলামকে ২নং, জামাল হোসেনকে ৩নং এবং শহিদুল ইসলামকে ৪নং আসামিসহ মোট ১৬ জনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাতনামা ১৫ থেকে ২০ জনকে আসামি করে কমলগঞ্জ থানায় (মামলা (নং-০৩, তারিখ :০২/০৪/২০২৬ইং) জিআর- মামলা নং- ৩৭/২০২৬ইং, দায়ের করা হয়। বাদীর অভিযোগ, দীর্ঘদিন ধরে স্থানীয় একটি মসজিদের হিসাব-নিকাশ নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে স্থানীয় মুসল্লিরা হিসাব চাইলে বিষয়টি উপজেলা প্রশাসন ও ইসলামী ফাউন্ডেশনের নজরেও আসে। মসজিদের হিসাব নিয়ে বিরোধের জের ধরে এ হামলা ও মোটর সাইকেল ক্ষতিগ্রস্ত করার অভিযোগ উঠে।