আজ-  ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ - ২২শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» প্রাথমিক বৃত্তিতে কৃতিত্ব: শ্রীমঙ্গলে ১২৯ শিক্ষার্থীকে সংবর্ধনা «» বাঁশ কাটা নিয়ে ঝগড়ার জেরকমলগঞ্জে ডাকাতির মিথ্যা মামলা দায়েরে এলাকাবাসীর প্রতিবাদ «» নেপালের বন্যা: সীমান্তহীন জলবায়ু সংকট «» কমলগঞ্জে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত «» বগুড়া আদমদীঘিতে সার মজুদ- বেশি দামে বিক্রির দায়ে ডিলারের জেল-জরিমানা «» বগুড়া আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত «» কমলগঞ্জে মণিপুরি ভাষা দিবস উদযাপন «» কমলগঞ্জে রাজকান্দি বনের গহীনে যৌথ বাহিনীর অভিযান, অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার «» মৌলভীবাজারে তমদ্দুন মজলিসের ৭৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে  «» শ্রীমঙ্গলে ড্রাম ট্রাকের ধাক্কায় ইজিবাইক চালক নিহত, আটক ২

ফ্রান্সে দারুল ক্বিরাত মজিদিয়া ফুলতলি ট্রাস্ট সাখসেল-সেন্ডেনিস শাখার সামারকালিন কোর্স অনুষ্ঠিত 

ফ্রান্সে দারুল ক্বিরাত মজিদিয়া ফুলতলি ট্রাস্ট সাখসেল-সেন্ডেনিস শাখার সামারকালিন কোর্স অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিবেদক।।

ফ্রান্সে দারুল ক্বিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট সাখসেল-সেন্ডেনিস শাখার সামারকালীন কোর্সের সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

ফ্রান্সের রাজধানী প্যারিসের পাশ্ববর্তী সেন্ডেনিস এলাকায় দারুল ক্বিরাত মজিদিয়া ফুলতলী ট্রাস্ট কর্তৃক অনুমোদিত সাখসেল-সেন্ডেনিস শাখার ফলাফল ঘোষণা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। গত ১৭ আগস্ট সোমবার বাদ জোহর সেন্ডেনিসের মসজিদে বিলালে শাখার প্রধান ক্বারি হাফিজ দোলায়েত হোসেনের সভাপতিত্বে ও নাজিম মাওলানা ক্বারি আব্দুল মুহিতের পরিচালনায় অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ রহ: এর সুযোগ্য নাতি, জার্মান এয়ারফোর্স বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক মাওলানা হাফিজ মারজান আহমদ চৌধুরী ফুলতলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আনজুমানে আল ইসলাহ ফ্রান্সের উপদেষ্টা হাফিজ এখলাছুর রহমান রাজু, আমিনুর রহমান টিপু, সহ সভাপতি সিদ্দিকুর রহমান, আবু সিদ্দিক আনসারি, আমিনুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক শাহ আব্দুল আজিজ জায়েদ, ক্বারি রুবেল আহমদ , কোষাধ্যক্ষ আহসান হাবীব শাহ, সাংগঠনিক সম্পাদক জিল্লুর রহমান, প্রচার সম্পাদক রশিদ আহমদ চৌধুরী, উপস্থিত ফ্রান্স আল ইসলাহর নির্বাহী সদস্য মুহিবুর রহমান খালেদ, ক্বারি সোহেল আহমদ, আবু সাঈদ সায়েম, মাহিদুর রহমান মিজান, শিপন খান, শাখার সহকারী শিক্ষক হাফিজ আবু জাফর রিপন, মাওলানা শাহ মোহাম্মদ আবুল হাসনাত, মুজিব আযহার, আযহারুল ইসলাম, আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী বাসিত হোসেন, বাবলু হোসেন, শেখ মনজুর হোসেন, দেলোয়ার হোসেন ,প্রমুখ।