আজ-  ২২শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ - ২৩শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» প্রাথমিক বৃত্তিতে কৃতিত্ব: শ্রীমঙ্গলে ১২৯ শিক্ষার্থীকে সংবর্ধনা «» বাঁশ কাটা নিয়ে ঝগড়ার জেরকমলগঞ্জে ডাকাতির মিথ্যা মামলা দায়েরে এলাকাবাসীর প্রতিবাদ «» নেপালের বন্যা: সীমান্তহীন জলবায়ু সংকট «» কমলগঞ্জে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত «» বগুড়া আদমদীঘিতে সার মজুদ- বেশি দামে বিক্রির দায়ে ডিলারের জেল-জরিমানা «» বগুড়া আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত «» কমলগঞ্জে মণিপুরি ভাষা দিবস উদযাপন «» কমলগঞ্জে রাজকান্দি বনের গহীনে যৌথ বাহিনীর অভিযান, অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার «» মৌলভীবাজারে তমদ্দুন মজলিসের ৭৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে  «» শ্রীমঙ্গলে ড্রাম ট্রাকের ধাক্কায় ইজিবাইক চালক নিহত, আটক ২

বগুড়া আদমদীঘিতে জাতীয় মৎস্য পক্ষের সমাপনী অনুষ্ঠান

 (বগুড়া) প্রতিনিধি:  বগুড়ার আদমদীঘি উপজেলা মৎস্য অফিসের আয়োজনে জাতীয় মৎস্য পক্ষের সমাপনী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ আগষ্ঠ) বেলা ১১ টায় উপজেলা সভাকক্ষে এ লক্ষ্যে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বগুড়া-৩ ( আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার। সমাপনী অনুষ্ঠানের অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সহকারি কমিশনার(ভুমি) আশরাফুল ইসলাম,প্রাণী সম্পদ অফিসার ডাঃ বেনজির আহম্মেদ,কৃষি অফিসার রবিউল ইসলাম,আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আব্দুল হালিম,সিনিয়র মৎস্য অফিসার নাহিদ হোসেন, থানার অফিসার ইনচার্জ কামরুজ্জামান মিয়া,উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মোক্তাকিন তালুকদার মুক্তা প্রমুখ। সভায় মাছ চাষে বিশেষ কৃতিত্ব অর্জন করায় সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার জাতীয় পর্যায়ে প্রধানমন্ত্রীর নিকট থেকে জাতীয় স্বর্ণপদক ও সনদ প্রাপ্ত হওয়ায় তাকে আদমদীঘি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়।