আজ-  ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ - ২০শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» মৌলভীবাজারের উলুয়াইল ইসলামীয়া আলিম মাদ্রাসায় ২০২৬ শিক্ষাবর্ষে আলিম জামাতে ভর্তি চলছে। «» নবনির্বাচিত দায়িত্বশীলদের অভিষেক সম্পন্ন হয়েছে। «» ‎ঈদে মীলাদুন্নবী সা. উপলক্ষ্যে আনজুমানে আল ইসলাহ ও তালামীযে ইসলামিয়ার ‘মুবারক র‌্যালি’ সম্পন্ন : সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ «» শেরপুর ফাঁড়ি পুলিশের অভিযানে গাঁজাসহ আটক-৪ «» মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর অভিযানে ২০ লিটার চোলাইমদসহ গ্রেপ্তার-১ «» মৌলভীবাজারেতমদ্দুন মজলিসের ৭৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত «» সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত «» চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার  «» TIB Calls the Implementation of a New Pay Structure Approved by the Cabinet for «» মৌলভীবাজারে নজরুল বর্ষ উপলক্ষ্যে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগীতা-২০২৬ এর উদ্বোধন

গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র ওয়েস্ট মিডল্যান্ডস রিজিওনাল কমিটি গঠন, লন্ডনে ১১ ই অক্টোবর

সংগঠনের কেন্দ্রীয় সম্মেলন তথা সিলেটি উৎসব এর তারিখ ঘোষণা, 

—————————————-

বিপুল উৎসাহ উদ্দীপনা ও আনন্দঘন পরিবেশে বিশ্বজুড়ে সিলেটবাসীদের ঐক্য, সংস্কৃতি রক্ষা ও কল্যাণ সাধনের দীপ্ত শপথে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে-এর ওয়েস্ট মিডল্যান্ডস রিজিওনাল কমিটি গঠন করা হয়েছে।  গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র কেন্দ্রীয় কনভেনর কমিউনিটি লিডার মোহাম্মদ মকিস মনসুর এর সভাপতিত্বে এবং যুবসংগঠক  শাহ শাফি কাদির  ও ক্রিকেটার সৈয়দ ছায়েম করিম এর যৌথ পরিচালনায় গতকাল ১৬ ই আগষ্ট নগর বামিংহামে এক প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। 

এতে অতিথি হিসেবে ৭১ এর বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল কাইয়ুম কয়সর, কেন্দ্রীয় কো কনভেনর আলহাজ্ব মসুদ আহমদ,উপদেষ্টা সুরাবুর রহমান, মধু মিয়া,মোস্তফা কামাল বাবলু, কামাল আহমদ, আমিনুল ইসলাম বেলাল, জয়নাল ইসলাম, মুজিবুর রহমান, জহির আলী,ও রকিবুর রহমান সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। 

কাউন্সিল অধিবেশনে মোহাম্মদ আশিক মিয়াকে কনভেনার, ড. জসিম আহমেদ জোশকে কো- 

কনভেনার, বাদরুল আলম চৌধুরী,জুবায়ের আলম,

আমিনুর রহমান সুমন, জাহাঙ্গীর বখত,বদরুজ্জামান বদর,এরশাদ আলী,ও গিয়াস মিয়াকে জয়েন্ট কনভেনার,- মো. আব্দুল মুহিতকে সদস্য সচিব, 

মোসাদ্দেক আহমেদ শ্যামল, ফখরুল ইসলাম রিপন,মুরাদউদ্দিন আহমেদ শারীফ,

মোহাম্মদ আলী, ইকবাল হোসেন ও মোজাম্মেল হোসেন মিয়াকে সহকারী সচিব, রফিকুর রহমান রফুকে অর্থ সচিব ও রুহুল আহমদ লিটনকে সহকারী অর্থ সচিব করে ৪১ সদস্য সংগঠন এর  ওয়েস্ট মিডল্যান্ডস রিজিওনাল কমিটির নাম কেন্দ্রীয় কনভেনর ও ইউকে বিডি টিভির চেয়ারম্যান মোহাম্মদ মকিস মনসুর ঘোষণার পর উপস্থিত সবাই করতালির মাধ্যমে সমথর্ন প্রদান করেছেন। 

সিলেট আমাদের প্রাণের টান, আমাদের গৌরব ও ঐতিহ্যের ঠিকানা।সিলেটবাসীদের ভালোবাসা, আস্থা ও সমর্থন নিয়ে গঠিত এই কমিটি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে। ঐক্যে শক্তি, সেবায় সমৃদ্ধি — এই প্রত্যয়কে বুকে ধারণ করে সিলেটবাসীদের অধিকার আদায় ও মানবিক কল্যাণে নিজেদেরকে নিবেদিত রাখবেন বলে আশা প্রকাশ করেছেন। ভবিষ্যতেও সকলের সক্রিয় সহযোগিতা ও দোয়া কামনা করেন নতুন কমিটি। উপস্থিত অনেকেই এই কমিটির মাধ্যমে সমাজের কল্যাণে ভালো কিছু করবে বলে দৃঢ় আশা প্রকাশ করেছেন।

সংগঠন এর কেন্দ্রীয় কনভেনর কমিউনিটি লিডার ও সিনিয়র সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর আগামী 

১১ ই অক্টোবর লন্ডনের দ্যা এট্রিয়াম হলে অনুষ্ঠিতব্য  সংগঠন এর কেন্দ্রীয় সম্মেলন তথা সিলেটি উৎসবকে সফল করতে সবার উপস্থিতি ও সহযোগিতা কামনা করেছেন।