আজ-  ৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ - ৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র ওয়েস্ট মিডল্যান্ডস রিজিওনাল কমিটি গঠন, লন্ডনে ১১ ই অক্টোবর «» কমলগঞ্জে টানাপোড়েন পরিবারে এসএসসিতে গোল্ডেন জিপিএ-৫; «» Press Release «» চা শ্রমিকদের রেইনকোট উপহার দিলেন প্রধানমন্ত্রী;রেইনকোট নয়, মানসম্মত মজুরি চাই—-শ্রমিক নেতা ধনা বাউরী «» বগুড়ায় র‌্যাবের অভিযান: দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ কিশোর গ্যাং ‘জালাল গ্রুপ’-এর ১১ সদস্য গ্রেপ্তার «» তালামীযে ইসলামিয়া ইছামতি ডিগ্রি কলেজ শাখার কাউন্সিল সম্পন্ন «» তালামীযে ইসলামিয়া ঢাকা মহানগরের আওতাধীন ডেমরা থানা শাখার কাউন্সিল সম্পন্ন। «» হযরত শাহ আজম (রহ.) দরগাহ্ ফাউন্ডেশনের উদ্যোগে ৬ষ্ট ধাপে টেংরাবাজার বাইতুননূর মাসজিদ সংলগ্ন কবরস্থানে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন। «» ফ্রান্সে দারুল ক্বিরাত মজিদিয়া ফুলতলি ট্রাস্ট সাখসেল-সেন্ডেনিস শাখার সামারকালিন কোর্স অনুষ্ঠিত  «» কমলগঞ্জে হামলা মামলার আসামি শহিদুল ইসলাম গ্রেপ্তার, জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণ

বগুড়ায় র‌্যাবের অভিযান: দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ কিশোর গ্যাং ‘জালাল গ্রুপ’-এর ১১ সদস্য গ্রেপ্তার

বগুড়ায় র‌্যাবের অভিযান: দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ কিশোর গ্যাং ‘জালাল গ্রুপ’-এর ১১ সদস্য গ্রেপ্তার


(বগুড়া) প্রতিনিধি: ​বগুড়ার শাজাহানপুর উপজেলায় পৃথক দুটি অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র, ইয়াবা, মোবাইল ফোন ও সিমকার্ডসহ কথিত কিশোর গ্যাং ‘জালাল গ্রুপের’ প্রধানসহ ১১ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২। ​বুধবার (১৯ আগস্ট) রাত ও ভোরে উপজেলার আশেকপুর ইউনিয়নের শাবরুল এলাকায় এসব অভিযান পরিচালনা করা হয়।  র‌্যাব-১২, সিপিএসসি বগুড়া ক্যাম্প জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত আনুমানিক ৩টার দিকে শাবরুলের তালপুকুর পাড়া এলাকায় অভিযান চালিয়ে বাপ্পী হাসান (২১) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে দুটি লোহার চাপাতি, ১৩ পিস ইয়াবা ট্যাবলেট, দুটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও একটি সিমকার্ড জব্দ করা হয়। একই দিন ভোর আনুমানিক ৫টার দিকে শাবরুলের হাটখোলা পাড়া এলাকায় পৃথক অভিযান চালিয়ে আরও ১০ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে নয়টি লোহার চাপাতি, একটি বার্মিজ চাকু, একটি চাইনিজ কুড়াল, একটি ছুরি, একটি বল্লম, পাঁচটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও ১১টি সিমকার্ড উদ্ধার করা হয়। ​গ্রেপ্তারকৃতদের মধ্যে বাপ্পী হাসানের বিরুদ্ধে শাজাহানপুর থানায় ২০২৪ সালের একটি মামলা রয়েছে। অপরদিকে, গ্যাংয়ের মূলহোতা জালাল মন্ডলের বিরুদ্ধে কাহালু, বগুড়া সদর ও শাজাহানপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, মারামারি, হত্যাচেষ্টা ও চাঁদাবাজিসহ একাধিক মামলার তথ্য পাওয়া গেছে।

​র‌্যাব-১২ আরও জানায়, উদ্ধারকৃত অস্ত্র ও মাদকসহ গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাদের বগুড়ার শাজাহানপুর থানায় হস্তান্তর করা হয়েছে।