আজ-  ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ - ২০শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» মৌলভীবাজারের উলুয়াইল ইসলামীয়া আলিম মাদ্রাসায় ২০২৬ শিক্ষাবর্ষে আলিম জামাতে ভর্তি চলছে। «» নবনির্বাচিত দায়িত্বশীলদের অভিষেক সম্পন্ন হয়েছে। «» ‎ঈদে মীলাদুন্নবী সা. উপলক্ষ্যে আনজুমানে আল ইসলাহ ও তালামীযে ইসলামিয়ার ‘মুবারক র‌্যালি’ সম্পন্ন : সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ «» শেরপুর ফাঁড়ি পুলিশের অভিযানে গাঁজাসহ আটক-৪ «» মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর অভিযানে ২০ লিটার চোলাইমদসহ গ্রেপ্তার-১ «» মৌলভীবাজারেতমদ্দুন মজলিসের ৭৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত «» সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত «» চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার  «» TIB Calls the Implementation of a New Pay Structure Approved by the Cabinet for «» মৌলভীবাজারে নজরুল বর্ষ উপলক্ষ্যে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগীতা-২০২৬ এর উদ্বোধন

বগুড়া আদমদীঘি উপজেলা পরিদর্শন করলেন জেলা প্রশাসক

বগুড়া আদমদীঘি উপজেলা পরিদর্শন করলেন জেলা প্রশাসক

 (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার আদমদীঘি উপজেলা পরিদর্শন করেছেন জেলা প্রশাসক তৌফিকুর রহমান। বৃহস্পতিবার (২০ আগস্ট) বেলা ১১টার দিকে তিনি উপজেলা পরিদর্শনে এসে বিভিন্ন কার্যক্রমে অংশ নেন। এ সময় বাংলাদেশ গার্ল গাইডস অ্যাসোসিয়েশন রাজশাহী অঞ্চল ও আদমদীঘি বগুড়ার যৌথ উদ্যোগে আয়োজিত গাইড-গাইডার মৌলিক প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী ও সার্টিফিকেট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক। অনুষ্ঠানে প্রশিক্ষণ সম্পন্নকারী প্রশিক্ষকদের হাতে সার্টিফিকেট তুলে দেন। একই সঙ্গে একটি আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগীর হাতে ঘরের চাবি হস্তান্তর করেন জেলা প্রশাসক তৌফিকুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল ইসলাম, উপজেলা প্রকৌশলী রিপন কুমার সাহা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুল ইসলাম, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল মুত্তাকিন তালুকদার মুক্তা।