আজ-  ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ - ১০ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» চলমান আন্দোলন প্রসঙ্গে চা শ্রমিক ফেডারেশনের মতবিনিময় সভা ও মিছিল অনুষ্ঠিত «» বগুড়া আদমদীঘিতে এমপি কর্তৃক অসহায় মানুষের মাঝে অনুদানের চেক প্রদান «» বগুড়া সান্তাহারে সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টুর আর্থিক সহায়তা প্রদান «» কমলগঞ্জে পতনউষার উচ্চ বিদ্যালয় ও কলেজের এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত «» অপরাধ দমনে পুলিশ ও জনগণকে এক সাথে কাজ করতে হবে–এমপি- মহিত তালুকদার «» সান্তাহারে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও স্টার ক্লাবের নয়া কমিটির অভিষেক «» শ্রীমঙ্গলে মরা মুরগি বিক্রির সংবাদ নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিক রুমানা আক্তার শিপার সংবাদ সম্মেলন «» সিলেটে জাগো মুসলিম পরিষদের বৃক্ষরোপণ  «» দৈনিক ৫শ টাকা মজুরীর দাবীতে বড়লেখায় চা শ্রমিকদের গণবিক্ষোভ «» BD’s 1st Biggest OPPO Photography Contest 2026 Finale Celebrates Record 23K+ Submissions

কমলগঞ্জে দাখিল ও এসএসসি কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন। 

কমলগঞ্জে দাখিল ও এসএসসি কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন। 

বিশেষ প্রতিনিধিঃ

মৌলভীবাজারের কমলগঞ্জ পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে এসএসসি ও দাখিল পরীক্ষায় উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। ‘শিক্ষাই শক্তি, মেধাই গৌরব’ প্রতিপাদ্যকে সামনে রেখে শুক্রবার (২১ আগস্ট) বেলা ১১টায় ভানুগাছ  সফাত আলী সিনিয়র ফাজিল ডিগ্রি  মাদ্রাসার কনফারেন্স রুমে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

লন্ডনপ্রবাসী মোহাম্মদ মাহমুদুল হাসান রুমনের পক্ষ থেকে আয়োজিত এ অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের সাফল্যের স্বীকৃতি দেওয়ার পাশাপাশি ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জন এবং উচ্চশিক্ষায় মনোযোগী হওয়ার আহ্বান জানানো হয়।

আলোচনা সভায় বক্তারা বলেন, শিক্ষার্থীদের অর্জন শুধু তাঁদের পরিবার নয়, পুরো এলাকা দেশ ও জাতির জন্য গর্বের। মেধা ও যোগ্যতাকে কাজে লাগিয়ে ভবিষ্যতে দেশ ও সমাজের কল্যাণে ভূমিকা রাখার জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তাঁরা।

বিশিষ্ট শিক্ষানুরাগী মুহাম্মদ খালেদ সাইফুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমলগঞ্জ সরকারি বহুমুখী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তাজ উদ্দিন। 

আহমেদ সায়মন ও রুজেল আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আহমেদুজ্জামান আলম, এখন টিভির জেলা প্রতিনিধি এম এ হামিদ, উলুয়াইল ইসলামিয়া আলিম মাদ্রাসার উস্তাদ মুফতি মাওলানা মুজাহিদ আলীন আজমী এবং কুমড়াকাপন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মনজুর আহমেদ মান্না।

আলোচনা সভা শেষে অতিথিরা কৃতী শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন। এ সময় তাঁদের উজ্জ্বল ভবিষ্যৎ ও সাফল্য কামনা করা হয়।