আজ-  ৯ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ - ১০ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» চলমান আন্দোলন প্রসঙ্গে চা শ্রমিক ফেডারেশনের মতবিনিময় সভা ও মিছিল অনুষ্ঠিত «» বগুড়া আদমদীঘিতে এমপি কর্তৃক অসহায় মানুষের মাঝে অনুদানের চেক প্রদান «» বগুড়া সান্তাহারে সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টুর আর্থিক সহায়তা প্রদান «» কমলগঞ্জে পতনউষার উচ্চ বিদ্যালয় ও কলেজের এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত «» অপরাধ দমনে পুলিশ ও জনগণকে এক সাথে কাজ করতে হবে–এমপি- মহিত তালুকদার «» সান্তাহারে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও স্টার ক্লাবের নয়া কমিটির অভিষেক «» শ্রীমঙ্গলে মরা মুরগি বিক্রির সংবাদ নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিক রুমানা আক্তার শিপার সংবাদ সম্মেলন «» সিলেটে জাগো মুসলিম পরিষদের বৃক্ষরোপণ  «» দৈনিক ৫শ টাকা মজুরীর দাবীতে বড়লেখায় চা শ্রমিকদের গণবিক্ষোভ «» BD’s 1st Biggest OPPO Photography Contest 2026 Finale Celebrates Record 23K+ Submissions

সিলেটে জাগো মুসলিম পরিষদের বৃক্ষরোপণ 

জাগো মুসলিম পরিষদ বাংলাদেশের উদ্যোগে ১০ হাজার বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসাবে, সিলেট মহানগর কেন্দ্রিক ২১ আগষ্ট (শুক্রবার) গোটাটিকর দারুল মাহমুদ মাদরাসায় অনুষ্ঠিত হয় “সবুজ পৃথিবী গড়ি, গাছ লাগাই জীবন বাঁচাই” প্রতিপাদ্যে বৃক্ষরোপণ অভিযান ২০২৬ শুরু হয় কোরআনের তিলাওয়াত দিয়ে।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন জাগো মুসলিম পরিষদ সিলেট মহানগর এর সভাপতি মাওলানা জামিল আহমদ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা আবদুল মালিক চৌধুরী।

উপস্হিত ছিলেন জাগো মুসলিম পরিষদ বাংলাদেশ এর কেন্দ্রীয় সভাপতি মাওলানা হুসাইন আহমদ, সাংগঠনিক সম্পাদক শাহজাহান আহমদ, জাগো মুসলিম পরিষদ সিলেট  মহানগরের সাংগঠনিক সম্পাদক  মুফতি জয়নাল আবেদীন, মাও আব্দুল আহাদ গোয়াইনঘাট উপজেলা সভাপতি। 

 তারা সকলে একটি ফলজ গাছের চারা রোপণ করে কর্মসূচির উদ্বোধন করেন।

এসময় জাগো মুসলিমের বিভিন্ন দায়িত্বশীল উপস্থিত ছিলেন। 

এম সি কলেজ শাখার সভাপতি নাদেল আহমেদ, জনাব আলম, তৌহিদ আহমদ, মাহফুজ আহমদ, ইমন আহমেদ, হাসান আহমেদ, মাওলানা মুজাহিদ উদ্দীন, মাওলানা আব্দুল করীম গোয়াইনঘাটি, মুফতি দেলোয়ার হুসাইন, হাফিজ আফজাল হুসাইনসহ শিক্ষক-শিক্ষার্থী, এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ স্বতঃস্ফূর্তভাবে এই কার্যক্রমে অংশ নেন।

রোপণকৃত চারা: কাটাল, জাম, বড়িশালি আমড়া, পেয়ারা, সাগর কলা, ঔষধি ও বনজ প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।আলোচনা সভা: রোপণ শেষে পরিবেশের ভারসাম্য রক্ষা ও বৈশ্বিক উষ্ণতা রোধে গাছের ভূমিকা নিয়ে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।ভবিষ্যৎ করণীয় ও উপসংহারগাছের সুরক্ষা: চারাগুলোর দীর্ঘস্থায়ী যত্ন ও বেড়ে ওঠা নিশ্চিত করতে একটি তদারকি কমিটি গঠন করা হয়েছে।সচেতনতা বৃদ্ধি: স্থানীয় মানুষদের মধ্যে গাছের চারা রুপন করার জন্য জোর দাবি জানানো হয়। যাতে তারা বাড়ির আশপাশে আরও গাছ লাগাতে উদ্বুদ্ধ হন।উপসংহার: সবার সম্মিলিত অংশগ্রহণে এই কর্মসূচি অত্যন্ত সফলভাবে সম্পন্ন হয়, যা আমাদের আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য ও সবুজ পৃথিবী গড়তে সাহায্য করবে।সামাজিক ও পরিবেশগত কার্যক্রমে বৃক্ষরোপণ এর মধ্যে দেশের মানুষের এবং  পশু পাখি  সবাই উপকৃত হবে।