আজ-  ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ - ২০শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» মৌলভীবাজারের উলুয়াইল ইসলামীয়া আলিম মাদ্রাসায় ২০২৬ শিক্ষাবর্ষে আলিম জামাতে ভর্তি চলছে। «» নবনির্বাচিত দায়িত্বশীলদের অভিষেক সম্পন্ন হয়েছে। «» ‎ঈদে মীলাদুন্নবী সা. উপলক্ষ্যে আনজুমানে আল ইসলাহ ও তালামীযে ইসলামিয়ার ‘মুবারক র‌্যালি’ সম্পন্ন : সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ «» শেরপুর ফাঁড়ি পুলিশের অভিযানে গাঁজাসহ আটক-৪ «» মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর অভিযানে ২০ লিটার চোলাইমদসহ গ্রেপ্তার-১ «» মৌলভীবাজারেতমদ্দুন মজলিসের ৭৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত «» সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত «» চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার  «» TIB Calls the Implementation of a New Pay Structure Approved by the Cabinet for «» মৌলভীবাজারে নজরুল বর্ষ উপলক্ষ্যে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগীতা-২০২৬ এর উদ্বোধন

অপরাধ দমনে পুলিশ ও জনগণকে এক সাথে কাজ করতে হবে–এমপি- মহিত তালুকদার

অপরাধ দমনে পুলিশ ও জনগণকে এক সাথে কাজ করতে হবে–এমপি- মহিত তালুকদার

রাবেয়া সুলতানা,

(বগুড়া)প্রতিনিধিঃ বগুড়ার আদমদীঘি থানার প্রত্যন্ত সীমান্তবর্তী এলাকা চাঁপাপুরে পুলিশ ক্যাম্পের উদ্ধোধন ও সূধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বগুড়া-৩ ( আদমদীঘি-দুপচাঁচিয়া) এলাকার সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার বলেছেন, অপরাধ দমনে পুলিশ ও জনগণকে এক সাথে কাজ করতে হবে। সমাজ ও রাষ্ট্রে শান্তি শৃংখলা বজায় রাখতে এবং অপরাধ দমনে পুলিশ বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। পুলিশ রাষ্ট্রের অপরিহার্য একটি অঙ্গ। জনগনের জানমালের নিরাপত্তা বিধান পুলিশের দ্বায়িত্ব। আদমদীঘি থানার চাঁপাপুর অঞ্চল একটি প্রত্যন্ত এলাকা। চাঁপাপুর একটি সীমান্তবর্তী এলাকা। বিশেষ করে আদমদীঘি থানার প্রত্যন্ত সীমান্তবর্তী এলাকা চাঁপাপুরের পাশেই নন্দিগ্রাম থানা,কাহালু থানা ও রানীনগর থানার সীমানা হওয়ায় অপরাধীরা সহজেই অপরাধ করে পার পেয়ে যায়। অপরাধীদের দমন করতে বর্তমান সরকার চাঁপাপুরে পুলিশ ক্যাম্প স্থাপনের উদ্যোগ নিয়েছে। জনতা ও পুলিশের সম্মিলিত প্রয়াস ছাড়া সমাজ থেকে পুরোপুরি অপরাধ দমন করা সম্ভব নয়। শনিবার (২২ আগষ্ঠ) বিকেলে ৫ টায় চাঁপাপুর ইউপি ভবনে প্রধান অতিথি ফিতা কেটে চাঁপাপুর পুলিশ ক্যাম্পের উদ্ধোধন করেন। পুলিশ ক্যাম্পের উদ্ধোধন শেষে ইউপি ভবন চত্বরে এক সূধী সমাবেশ বগুড়া পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদ (পিপিএম) এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সমাবেশে মূখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন,রাজশাহী রেঞ্জের ডি,আই,জি আশিক সাঈদে তালুকদার,বিশেষ অতিথির বক্তব্য রাখেন আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার মাসুমা বেগম,আদমদীঘি থানার অফিসার ইনচার্জ(ওসি) কামরুজ্জামান মিয়া,,উপজেলা বিএনপির সহ- সভাপতি আব্দুল মোক্তাকিন তালুকদার মুক্তা প্রমুখ। সমাবেশে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ- সভাপতি ও নশরতপুর ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইউনুস আলী দুলাল,চাঁপাপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনোয়ার হোসেন হিটলু, উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সভাপতি আবু মোতালেব,সাধারন সম্পাদক গোলাম মোস্তফা সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নের্তৃবৃন্দ।