আজ-  ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ - ২০শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» মৌলভীবাজারের উলুয়াইল ইসলামীয়া আলিম মাদ্রাসায় ২০২৬ শিক্ষাবর্ষে আলিম জামাতে ভর্তি চলছে। «» নবনির্বাচিত দায়িত্বশীলদের অভিষেক সম্পন্ন হয়েছে। «» ‎ঈদে মীলাদুন্নবী সা. উপলক্ষ্যে আনজুমানে আল ইসলাহ ও তালামীযে ইসলামিয়ার ‘মুবারক র‌্যালি’ সম্পন্ন : সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ «» শেরপুর ফাঁড়ি পুলিশের অভিযানে গাঁজাসহ আটক-৪ «» মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর অভিযানে ২০ লিটার চোলাইমদসহ গ্রেপ্তার-১ «» মৌলভীবাজারেতমদ্দুন মজলিসের ৭৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত «» সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত «» চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার  «» TIB Calls the Implementation of a New Pay Structure Approved by the Cabinet for «» মৌলভীবাজারে নজরুল বর্ষ উপলক্ষ্যে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগীতা-২০২৬ এর উদ্বোধন

সান্তাহারে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও স্টার ক্লাবের নয়া কমিটির অভিষেক

 (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার সান্তাহার ইউনিয়নের সান্দিড়া স্টার ক্লাবের নবগঠিত কার্যকরী কমিটির অভিষেক ও এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। শুক্রবার রাতে সান্দিড়া শহীদ সিরাজ খান মেমোরিয়াল একাডেমি চত্বরে এই আয়োজনটি করা হয়। সেখানে উৎসবমুখর এই আনুষ্ঠানে স্টার ক্লাবের নতুন কার্যনির্বাহী কমিটির নির্বাচিতদের দায়িত্বগ্রহণ ও পরিচয় করিয়ে দেওয়া হয়।

সান্দিড়া স্টার ক্লাবের নতুন কমিটির সভাপতি মোতালেব হোসেনের সভাপতিত্বে ও সাংস্কৃতিক সম্পাদক আবুল বাশার বাবলুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মোত্তাকিন তালুকদার মুক্তা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সহ সভাপতি গোলাম মোস্তফা, কামরুল হাসান মধু, সান্তাহার ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান নাজিম উদ্দিন, সাবেক ইউপি চেয়ারম্যান মোজাহার হোসেন পিন্টু, শ্রমিক নেতা মকবুল হোসেন জোয়ারদার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম খান ও ক্লাবের সাধারণ সম্পাদক আলম সরদার প্রমুখ। অতিথিদের বক্তব্য শেষে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় শহীদ সিরাজ খান মেমোরিয়াল একাডেমির পাঁচ জন সহ সান্দিড়া গ্রামের মোট সাত জন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়। এসব শিক্ষার্থীদের হাতে সম্মননা স্মারক হিসেবে ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি আব্দুল মোত্তাকিন তালুকদার মুক্তা। নবগঠিত কমিটির অভিষেক ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনাকে ঘিরে পুরো অনুষ্ঠানজুড়ে ছিল আনন্দ-উচ্ছ্বাসের আবহ।