আজ-  ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ - ১১ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» নিরাপদ খাদ্য আইনে নওগাঁয় তিন প্রতিষ্ঠানকে ১ লক্ষ ৩০ হাজার টাকা জরিমানা «» আদমদীঘিতে নব-বিবাহিত স্ত্রীকে না পেয়ে আত্নহত্যা করলো যুবক সোহান «» কমলগঞ্জে ঈদে মীলাদুন্নবী ( সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) মাহফিল সফল করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত।  «» চলমান আন্দোলন প্রসঙ্গে চা শ্রমিক ফেডারেশনের মতবিনিময় সভা ও মিছিল অনুষ্ঠিত «» বগুড়া আদমদীঘিতে এমপি কর্তৃক অসহায় মানুষের মাঝে অনুদানের চেক প্রদান «» বগুড়া সান্তাহারে সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টুর আর্থিক সহায়তা প্রদান «» কমলগঞ্জে পতনউষার উচ্চ বিদ্যালয় ও কলেজের এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত «» অপরাধ দমনে পুলিশ ও জনগণকে এক সাথে কাজ করতে হবে–এমপি- মহিত তালুকদার «» সান্তাহারে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও স্টার ক্লাবের নয়া কমিটির অভিষেক «» শ্রীমঙ্গলে মরা মুরগি বিক্রির সংবাদ নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিক রুমানা আক্তার শিপার সংবাদ সম্মেলন

আদমদীঘিতে নব-বিবাহিত স্ত্রীকে না পেয়ে আত্নহত্যা করলো যুবক সোহান

( বগুড়া) প্রতিনিধিঃ মোবাইল ফোনে প্রেমের সর্ম্পক করে লোটারী পাবলিকের মাধ্যমে কোট ম্যারেজ করে বিয়ে করার মাত্র তিন দিনের মাথায় ঘর সংসার ভেঙ্গেছে প্রেমিক সোহান ও প্রেমিকা মিম এর জীবনে। শুধু ঘর সংসার ভেঙ্গেই খ্যান্ত নয় মেয়ের বাড়ীর লোকজন ও পুলিশী অভিযানে অবশেষে বিয়ের মাত্র তিন দিনের মাথায় নব বিবাহিত স্ত্রীকে তুলে নিয়ে যাওয়ার যন্ত্রনা সহ্য করতে না পেরে অবশেষে শয়ন ঘরের তীরের সাথে গলায় ওড়নার ফাঁস দিয়ে আত্নহত্যার পথ বেছে নিলেন প্রেমিক নব বিবাহিত যুবক সোহান হোসেন (১৮)। এমন ঘটনাটি ঘটেছে ( ২৩ আগষ্ঠ, রবিবার দিবাগত রাতে) বগুড়া আদমদীঘি উপজেলা সদরের শিবপুর গ্রামে। এদিকে আত্নহত্যার শিকার সোহানের লাশ আদমদীঘি থানা পুলিশ (২৪ আগষ্ঠ) সোমবার সকালে উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করেছে। গ্রামবাসী সূত্রে জানাগেছে, আদমদীঘি উপজেলা সদরের শিবপুর গ্রামের লুৎফর রহমানের ছেলে সোহান হোসেন(১৮) ঢাকায় একটি গার্মেন্টস ফ্যাক্টারীতে চাকুরী করা কালীন কাহালু উপজেলার কুর্নিপাড়া গ্রামের শফিকুল ইসলামের মেয়ে সোনিয়া আক্তার মিম(১৭) এর সাথে মোবাইল ফোনে প্রেমের সর্ম্পক গড়ে ওঠে। দীর্ঘ প্রায় দুই বছর প্রেমের সর্ম্পকে চির অটুট বন্ধন করতে প্রেমিক সোহান হোসেন ও প্রেমিকা সোনিয়া আক্তার মিম লোটারী পাবলিক কোট ম্যারেজের মাধ্যমে গত ৯ আগষ্ঠ বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। এরপর তারা আদমদীঘির শিবপুর গ্রামে এসে ঘর সংসার শুরু করে। বিধির বিধান তাদের সংসারে বাঁধসাধে সোনিয়া আক্তার মিম এর পরিবার ও পুলিশ। মাত্র তিন দিনের মাথায় ১২ আগষ্ঠ পুলিশী অভিযান চালিয়ে সোনিয়া আক্তার মিমকে নিয়ে যায় তার পরিবারের লোকজন। এদিকে নব বিবাহিত স্ত্রীকে তার কাছ থেকে নিয়ে যাওয়ার যন্ত্রনা সহ্য করতে না পেরে অবশেষে- রবিবার ( ২৩ আগষ্ঠ) দিবাগত রাতে নিজ শয়ন ঘরের তীরের সাথে গলায় ওড়নার ফাঁস দিয়ে আত্নহত্যা করেন সোহান হোসেন। পরদিন ( ২৪আগষ্ঠ) সোমবার সকালে পরিবারের লোকজন দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দিলে পুলিশ সোহান হোসেনের লাশ উদ্ধার করেন। থানার অফিসার ইনর্চাজ ( ওসি) কামরুজ্জামান মিয়া জানান, মৃত সোহানের লাশ উদ্ধার করে মর্গে প্রেরন করা হয়েছে। এঘটনায় থানায় একটি অমৃত্যু দায়ের করা হয়েছে।