আজ-  ১০ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ - ১১ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» নিরাপদ খাদ্য আইনে নওগাঁয় তিন প্রতিষ্ঠানকে ১ লক্ষ ৩০ হাজার টাকা জরিমানা «» আদমদীঘিতে নব-বিবাহিত স্ত্রীকে না পেয়ে আত্নহত্যা করলো যুবক সোহান «» কমলগঞ্জে ঈদে মীলাদুন্নবী ( সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) মাহফিল সফল করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত।  «» চলমান আন্দোলন প্রসঙ্গে চা শ্রমিক ফেডারেশনের মতবিনিময় সভা ও মিছিল অনুষ্ঠিত «» বগুড়া আদমদীঘিতে এমপি কর্তৃক অসহায় মানুষের মাঝে অনুদানের চেক প্রদান «» বগুড়া সান্তাহারে সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টুর আর্থিক সহায়তা প্রদান «» কমলগঞ্জে পতনউষার উচ্চ বিদ্যালয় ও কলেজের এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত «» অপরাধ দমনে পুলিশ ও জনগণকে এক সাথে কাজ করতে হবে–এমপি- মহিত তালুকদার «» সান্তাহারে এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও স্টার ক্লাবের নয়া কমিটির অভিষেক «» শ্রীমঙ্গলে মরা মুরগি বিক্রির সংবাদ নিয়ে অপপ্রচারের প্রতিবাদে সাংবাদিক রুমানা আক্তার শিপার সংবাদ সম্মেলন

কমলগঞ্জে ঈদে মীলাদুন্নবী ( সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) মাহফিল সফল করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত। 

বিশেষ প্রতিনিধি:

বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ ও তালামিযে ইসলামিয়া, কমলগঞ্জ উপজেলা শাখার যৌথ উদ্যোগে আগামী ৩১ আগস্ট ২০২৬ ইং পবিত্র ঈদে মীলাদুন্নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) উপলক্ষে মাহফিল অনুষ্ঠিত হবে।

এতে মাহফিলটি সফল, সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করার লক্ষ্যে আজ ২৪ আগস্ট সোমবার বাদ মাগরিব কমলগঞ্জ পৌর আল ইসলাহ কার্যালয়ে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভার আয়োজন করা হয়েছে।

সভায় মাহফিলের সার্বিক প্রস্তুতি, প্রচার-প্রচারণা, শৃঙ্খলা ও ব্যবস্থাপনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এতে আশেকানে মুস্তফার সার্বিক সাহায্য সহযোগিতা ও উপস্থিতি একান্তই কাম্য। 

এতে শাখা সভাপতি শাহ মোহাম্মদ মোজাহিদ আলী আজমীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ আবদুল জলিলের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর আল ইসলাহ সাবেক সভাপতি মাওলানা আবদুল বাতেন সাহেব, সহসভাপতি মাওলানা শিরমিজ আলী, মাওলানা মোশাহিদ আলী, আবদুল আহাদ, মুহাম্মদ বাবর খান, মাওলানা রুকন আহমদ, মুহাম্মদ হিফজুর রহমান সিজিল, মুহম্মদ সায়েল,  ০৯টি ওয়ার্ড প্রতিনিধিগন, সাবেক ও বর্তমান  সভাপতি সম্পাদক গন মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন। 

আয়োজকরা জানান, পবিত্র ঈদে মীলাদুন্নবী (সা.) মাহফিলকে সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সকলের আন্তরিক সহযোগিতা ও সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

পরিশেষে মাওলানা আবদুল বাতেনের দোয়ার মাধ্যমে মতবিনিময় সভাটি সম্পন্ন হয়।