আজ-  ১৫ই ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৬ই রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» তালামীযে ইসলামিয়া ঢাকা মহানগরীর সেমিনার সম্পন্ন।  «» বগুড়া সান্তাহারে জুয়েলার্সে ঢুকে ব্যবসায়ীকে ছুরিকাঘাত  «» যুব জমিয়তের শপথ অনুষ্ঠান ও অভিষেক সম্পন্ন:: «» ক্যাম্পাসে নোংরা ছাত্র রাজনীতির প্রভাবে শিক্ষার অবনতি ঘটেছে : ছাত্র জমিয়তের আলোচনা সভায় গোলাম আম্বিয়া কয়েছ  «» শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের পরিচিতি সভা «» মনুমুখ স্কুলে প্রধান শিক্ষক, আইনজীবী মৌলভীবাজার অঞ্চলের স্থানীয় শালিসির বিচারক শ্রী শ্রী ফনিন্দ কুমার ভট্টাচার্য, «» গাছ কাটছি মানে আমরা নিজেদেরই হত্যা করছি «» তরুণ ও শিক্ষার্থীদের অতুলনীয় আদর্শ মহানবী সা.: ছাত্র জমিয়ত সিলেট জেলা উত্তর  «» ‎ঈদে মীলাদুন্নবী সা. উপলক্ষ্যে তালামীযে ইসলামিয়ার ‘মুবারক র‌্যালি’ সম্পন্ন : সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ।  «» আদমদিঘী উপজেলা প্রশাসনের আইনশৃঙ্খলা কমিটির  মাসিক  সভা অনুষ্ঠিত 

কৃষকদের নিকট থেকে সারের দাম বেশি নিলে ব্যবস্থা নেয়া হবে –এমপি মহিত তালুকদার

 (বগুড়া) প্রতিনিধি: বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসনের সংসদ সদস্য আব্দুল মহিত তালুকদার বলেছেন, চলতি রোপা আমন মৌসুমে কৃষকদের নিকট নির্বিঘে সার বিক্রি নিশ্চিত করতে হবে। কোন ডিলার বা খুচরা বিক্রেতা সারের দাম বেশি নিলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এছাড়াও সরকারি বিধিমোতাবেক প্রতিটি দোকানে সারের সরকারি মুল্য ও মজুত তালিকা ঝুলিয়ে রাখার পরামর্শ দেন। তিনি গত সোমবার বিকেলে আদমদীঘি উপজেলা সভাকক্ষে কৃষি অধিদপ্তরের আযোজনে উপজেলার সার ডিলারদের নিয়ে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। আদমদীঘি উপজেলা নির্বাহি অফিসার মাসুমা বেগমের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, সহকারি কমিশনার (ভুমি) আশরাফুল ইসলাম, উপজেলা কৃষি অফিসা কৃসিবিদ রবিউল ইসলাম, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার নাহিদ হোসেন, উপজেলা প্রাণীসম্পদ অফিসার ডা: বেনজীর আহমেদ, সার ডিলার রাশেদুল ইসলাম, তানজিত আহমেদ, ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আনোয়ার হোসেন হিটলু, মহিউদ্দিন তালুকদার, নাজিম উদ্দিন প্রমূখ।