আজ-  ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ - ২০শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» মৌলভীবাজারের উলুয়াইল ইসলামীয়া আলিম মাদ্রাসায় ২০২৬ শিক্ষাবর্ষে আলিম জামাতে ভর্তি চলছে। «» নবনির্বাচিত দায়িত্বশীলদের অভিষেক সম্পন্ন হয়েছে। «» ‎ঈদে মীলাদুন্নবী সা. উপলক্ষ্যে আনজুমানে আল ইসলাহ ও তালামীযে ইসলামিয়ার ‘মুবারক র‌্যালি’ সম্পন্ন : সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ «» শেরপুর ফাঁড়ি পুলিশের অভিযানে গাঁজাসহ আটক-৪ «» মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর অভিযানে ২০ লিটার চোলাইমদসহ গ্রেপ্তার-১ «» মৌলভীবাজারেতমদ্দুন মজলিসের ৭৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত «» সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত «» চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার  «» TIB Calls the Implementation of a New Pay Structure Approved by the Cabinet for «» মৌলভীবাজারে নজরুল বর্ষ উপলক্ষ্যে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগীতা-২০২৬ এর উদ্বোধন

নওগাঁ আত্রাইয়ে নবনির্মিত পরিদর্শন কক্ষের উদ্বোধন

ফলক উন্মোচনের শুভ উদ্বোধন করেন এমপি শেখ মোঃ রেজাউল ইসলাম রেজু

(নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর আত্রাই উপজেলা প্রশাসনের উদ্যোগে নবনির্মিত ‘পরিদর্শন কক্ষ’-এর শুভ উদ্বোধন করা হয়েছে। প্রশাসনিক কার্যক্রমকে আরও গতিশীল, সুশৃঙ্খল ও জনবান্ধব করার পাশাপাশি উপজেলা কার্যালয়ে আগত দর্শনার্থী ও সেবাগ্রহীতাদের সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে এ পরিদর্শন কক্ষ নির্মাণ করা হয়েছে। সোমবার (২৪ আগস্ট) সকাল সাড়ে ১১টায় আত্রাই উপজেলা কার্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে ফলক উন্মোচনের মাধ্যমে নবনির্মিত পরিদর্শন কক্ষটির উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পরিদর্শন কক্ষের শুভ উদ্বোধন করেন নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস্য শেখ মোঃ রেজাউল ইসলাম রেজু। জানা গেছে, উপজেলা পর্যায়ে বিভিন্ন সরকারি ও প্রশাসনিক কার্যক্রমে আগত কর্মকর্তা, দর্শনার্থী এবং সেবাগ্রহীতাদের জন্য একটি নির্দিষ্ট ও সুবিধাজনক স্থান নিশ্চিত করার উদ্দেশ্যে পরিদর্শন কক্ষটি নির্মাণ করা হয়েছে। এর পরিকল্পনা ও বাস্তবায়নে গুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ মনিরুজ্জামান। সেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে—এমপি রেজাউল ইসলাম রেজু উদ্বোধনকালে প্রধান অতিথি শেখ মোঃ রেজাউল ইসলাম রেজু বলেন, উপজেলা পর্যায়ে সাধারণ মানুষ বিভিন্ন ধরনের সেবা নিতে সরকারি কার্যালয়ে আসেন। তাদের সুবিধা নিশ্চিত করা এবং প্রশাসনিক কার্যক্রমকে আরও জনবান্ধব করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নবনির্মিত এই পরিদর্শন কক্ষ উপজেলা প্রশাসনের কার্যক্রমে আগত কর্মকর্তা ও সাধারণ দর্শনার্থীদের জন্য একটি সুন্দর ও সুবিধাজনক পরিবেশ তৈরি করবে। তিনি আরও বলেন, জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে হলে প্রশাসনের প্রতিটি কার্যক্রমে শৃঙ্খলা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। এ ধরনের উদ্যোগ উপজেলা প্রশাসনের কার্যক্রমকে আরও গতিশীল করতে সহায়ক হবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনিরুজ্জামান, আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মাহবুব আলম, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল জলিল চকলেট, সাধারণ সম্পাদক মোঃ তসলিম উদ্দিন, যুগ্ম-সম্পাদক মোঃ আব্দুল মান্নান সরদার ও নিয়ামত আলী বাবু, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মোঃ খোরশেদ আলমসহ রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ। এছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি এবং বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। নবনির্মিত পরিদর্শন কক্ষটি উদ্বোধনের মধ্য দিয়ে আত্রাই উপজেলা প্রশাসনের অবকাঠামোগত সুযোগ-সুবিধা আরও এক ধাপ এগিয়ে গেল বলে সংশ্লিষ্টরা মনে করছেন।