আজ-  ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ - ৭ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আনসার-ভিডিপির ডেঙ্গু প্রতিরোধ অভিযান ও লিফলেট বিতরণ «» মানবতার নিঃশব্দ পদচারণা: বাংলাদেশে ইতালীয়দের অবদান ও ঐতিহাসিক স্বীকৃতি «» বগুড়া সান্তাহারে টোল আদায় করায় দুইজন গ্রেপ্তার «» শিক্ষাখাতে জিডিপির বরাদ্দ সন্তোষজনক নয়: আবু তালহা তোফায়েল «» বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহন, সম্পাদক সুজন «» বগুড়া আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার «» গাম্বিয়ার পার্লামেন্টের ভারপ্রাপ্ত স্পীকারের সাথে ব‍্যারিস্টার নাজির আহমদ এর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় «» বগুড়া আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান «» বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সভাপতি মাখন লাল কর্মকারের মৃত্যুতে এনসিপি এর শ্রদ্ধাঞ্জলি «» বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন

নওগাঁ ডিবির অভিযানে ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে যুবক গ্রেপ্তার

(নওগাঁ) প্রতিনিধি : নওগাঁ সরকারি কলেজের এক ছাত্রীকে রাস্তায় যৌন হয়রানির অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। পুলিশ সুপারের নির্দেশে তথ্যপ্রযুক্তি ও এআই ক্যামেরার ডাটা বিশ্লেষণ করে অভিযুক্তকে শনাক্তের পর নওগাঁ ও বগুড়ার আদমদীঘিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় অভিযোগে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে। গ্রেপ্তার যুবকের নাম কাজী আব্দুল্লাহ ওরফে ফুয়াদ (২২)। তিনি বগুড়ার আদমদীঘি থানার শান্তাহার জনকলোনি এলাকার নজরুল ইসলামের ছেলে। পুলিশ সূত্রে জানা যায়, গত ১৬ আগস্ট নওগাঁ সরকারি কলেজের মাস্টার্সের এক ছাত্রী টিউশনে যাওয়ার উদ্দেশ্যে মেস থেকে বের হন। তিনি এটিম মাঠের গলি দিয়ে জনৈক ইমরুল কায়েসের বাসার সামনে পৌঁছালে পেছন থেকে অজ্ঞাত এক মোটরসাইকেল আরোহী তাকে যৌন হয়রানি করে দ্রুত পালিয়ে যায়। ঘটনার কয়েকদিন পর ভুক্তভোগী ছাত্রী নওগাঁর পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে বিষয়টি পুলিশ সুপারকে জানান। অভিযোগটি গুরুত্বের সঙ্গে নিয়ে পুলিশ সুপার দ্রুত জেলা গোয়েন্দা শাখাকে অভিযুক্তকে শনাক্ত ও গ্রেপ্তারের নির্দেশ দেন। পুলিশের একটি বিশেষ টিম টানা পাঁচ দিন তথ্যপ্রযুক্তি এবং এআই ক্যামেরার ডাটা বিশ্লেষণ করে অজ্ঞাত ওই ব্যক্তির পরিচয় ও ব্যবহৃত মোটরসাইকেল শনাক্ত করে। পরে নওগাঁ ও বগুড়ার আদমদীঘি এলাকায় অভিযান চালিয়ে শান্তাহার থেকে কাজী আব্দুল্লাহ ওরফে ফুয়াদকে গ্রেপ্তার করা হয়। একই সঙ্গে অভিযোগে ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়। পরবর্তীতে ভুক্তভোগী ও গ্রেপ্তার ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। এ প্রসঙ্গে নওগাঁর পুলিশ সুপার বলেন, “সড়কে কিংবা যেকোনো স্থানে নারী ও শিশুর বিরুদ্ধে যেকোনো ধরনের সহিংসতা বা যৌন হয়রানি জেলা পুলিশ কঠোরভাবে আইন অনুযায়ী দমন করবে। এ ধরনের অপরাধের সঙ্গে জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।”