আজ-  ৩রা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ - ৬ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» বগুড়া আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার «» গাম্বিয়ার পার্লামেন্টের ভারপ্রাপ্ত স্পীকারের সাথে ব‍্যারিস্টার নাজির আহমদ এর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় «» বগুড়া আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান «» বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সভাপতি মাখন লাল কর্মকারের মৃত্যুতে এনসিপি এর শ্রদ্ধাঞ্জলি «» বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন «» শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ, ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ «» মেয়াদোত্তীর্ণ কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ «» Press Release International Day of Democracy 2026 «» নবীগঞ্জে বীর মুক্তিযোদ্ধা শ্রী রবীন্দ্র চন্দ্র দাস গ্রন্থাগারে শিক্ষার্থীদের সংবর্ধনা, বৃক্ষরোপণ ও বই বিতরণ অনুষ্ঠিত «» বিনম্র শ্রদ্ধায় স্মরণ রাজনীতির মহাপুরুষ সৈয়দ মহসিন আলী- ১১তম মৃত্যু বার্ষিকী আজ 

মৌলভীবাজারে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)-এর অভিযানে ইয়াবা ও গাঁজাসহ আটক-১


মশাহিদ আহমদ, মৌলভীবাজার : মৌলভীবাজারে মাদক মামলার তথ্য উদঘাটনের লক্ষ্যে অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ মোঃ আমিন (৩৬) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ ঘটনায় গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে মৌলভীবাজার সদর মডেল থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। রোববার (২৪ আগস্ট ২০২৬) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, মৌলভীবাজারের একটি দল মৌলভীবাজার মডেল থানাধীন পশ্চিম সৈয়ারপুর ভূমিহীন বস্তি এলাকায় অভিযান পরিচালনা করে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, পশ্চিম সৈয়ারপুর এলাকায় মোস্তফা গাজীর বাড়ির দক্ষিণ পাশে মনটাইয়ের একটি পরিত্যক্ত বসতঘরের সামনের রাস্তা থেকে আমিনকে গ্রেফতার করা হয়। অভিযানকালে তার কাছ থেকে একটি নীল রঙের জিপারলক পলিপ্যাকেটে সংরক্ষিত ৩০ পিস লালচে রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার মোট ওজন প্রায় ৩ গ্রাম। এছাড়া ‘ঊধংু’ নামের একটি ব্যাগের ভেতর সাদা কাগজে মোড়ানো ২০টি গাঁজার পুরিয়া পাওয়া যায়। প্রতিটি পুরিয়ায় ১০ গ্রাম করে মোট ২০০ গ্রাম গাঁজা ছিল বলে জানিয়েছে ডিএনসি। এ সময় আসামির ব্যবহৃত দুটি মোবাইল ফোনও জব্দ করা হয়। গ্রেফতার মোঃ আমিন পশ্চিম সৈয়ারপুর (ভূমিহীন বস্তি) এলাকার বাসিন্দা। তিনি মৃত আব্দুর রহিম ও মৃত খোরশেদা বেগমের ছেলে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, মৌলভীবাজার জেলা কার্যালয়ের পরিদর্শক অমর কুমার সেন বাদী হয়ে গ্রেফতার ব্যক্তির বিরুদ্ধে মৌলভীবাজার সদর মডেল থানায় নিয়মিত মামলা দায়ের করেছেন। এ বিষয়ে জানতে চাইলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর উপপরিচালক মো: রাশেদুজ্জামান জানান- উদ্ধারকৃত আলামত ও গ্রেফতার ব্যক্তিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করে মামলার পরবর্তী আইনগত কার্যক্রম গ্রহণ করা হয়েছে। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।