পবিত্র ১২ রবিউল আউয়াল ঈদে মীলাদুন্নবী ﷺ উদযাপন উপলক্ষে মুবারক র্যালি ও দাওয়াতি কার্যক্রমের অংশ হিসেবে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারে প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট ২০২৬) বাদ আসর শমশেরনগর বাজারে এ প্রচার মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
প্রচার মিছিল শেষে শমশেরনগর চৌমুহনী চত্বরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে পবিত্র ঈদে মীলাদুন্নবী ﷺ-এর তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরা হয় এবং দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
আগামীকাল ১২ রবিউল আউয়াল পবিত্র ঈদে মীলাদুন্নবী ﷺ উপলক্ষে আয়োজিত মুবারক র্যালিতে ব্যাপক গণজমায়েতের জন্য সকল ধর্মপ্রাণ মুসলমানদের অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।
গণজমায়েতের স্থান: দক্ষিণ ভাদাইরদেউল শাহ্ মাহবুব জামে মসজিদ, শমশেরনগর।






