আজ-  ৪ঠা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ - ৭ই রবিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আদমদীঘিতে আনসার-ভিডিপির ডেঙ্গু প্রতিরোধ অভিযান ও লিফলেট বিতরণ «» মানবতার নিঃশব্দ পদচারণা: বাংলাদেশে ইতালীয়দের অবদান ও ঐতিহাসিক স্বীকৃতি «» বগুড়া সান্তাহারে টোল আদায় করায় দুইজন গ্রেপ্তার «» শিক্ষাখাতে জিডিপির বরাদ্দ সন্তোষজনক নয়: আবু তালহা তোফায়েল «» বগুড়া টেলিভিশন রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোহন, সম্পাদক সুজন «» বগুড়া আদমদীঘিতে নারীসহ ৪জন গ্রেফতার গণেশ মূর্তি উদ্ধার «» গাম্বিয়ার পার্লামেন্টের ভারপ্রাপ্ত স্পীকারের সাথে ব‍্যারিস্টার নাজির আহমদ এর সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় «» বগুড়া আদমদীঘিতে ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা অভিযান «» বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সভাপতি মাখন লাল কর্মকারের মৃত্যুতে এনসিপি এর শ্রদ্ধাঞ্জলি «» বিশ্ব কবিমঞ্চের নানান আয়োজনে সৈয়দ মুজতবা আলীর ১২২তম জন্মবার্ষিকী পালন

শমশেরনগরে ঈদে মীলাদুন্নবী ﷺ উপলক্ষে প্রচার মিছিল সম্পন্ন

পবিত্র ১২ রবিউল আউয়াল ঈদে মীলাদুন্নবী ﷺ উদযাপন উপলক্ষে মুবারক র‍্যালি ও দাওয়াতি কার্যক্রমের অংশ হিসেবে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর বাজারে প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট ২০২৬) বাদ আসর শমশেরনগর বাজারে এ প্রচার মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি বাজারের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

প্রচার মিছিল শেষে শমশেরনগর চৌমুহনী চত্বরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে পবিত্র ঈদে মীলাদুন্নবী ﷺ-এর তাৎপর্য ও গুরুত্ব তুলে ধরা হয় এবং দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

আগামীকাল ১২ রবিউল আউয়াল পবিত্র ঈদে মীলাদুন্নবী ﷺ উপলক্ষে আয়োজিত মুবারক র‍্যালিতে ব্যাপক গণজমায়েতের জন্য সকল ধর্মপ্রাণ মুসলমানদের অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

গণজমায়েতের স্থান: দক্ষিণ ভাদাইরদেউল শাহ্ মাহবুব জামে মসজিদ, শমশেরনগর।