আজ-  ১৯শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ - ২০শে রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» মৌলভীবাজারের উলুয়াইল ইসলামীয়া আলিম মাদ্রাসায় ২০২৬ শিক্ষাবর্ষে আলিম জামাতে ভর্তি চলছে। «» নবনির্বাচিত দায়িত্বশীলদের অভিষেক সম্পন্ন হয়েছে। «» ‎ঈদে মীলাদুন্নবী সা. উপলক্ষ্যে আনজুমানে আল ইসলাহ ও তালামীযে ইসলামিয়ার ‘মুবারক র‌্যালি’ সম্পন্ন : সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ «» শেরপুর ফাঁড়ি পুলিশের অভিযানে গাঁজাসহ আটক-৪ «» মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এর অভিযানে ২০ লিটার চোলাইমদসহ গ্রেপ্তার-১ «» মৌলভীবাজারেতমদ্দুন মজলিসের ৭৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত «» সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত «» চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার  «» TIB Calls the Implementation of a New Pay Structure Approved by the Cabinet for «» মৌলভীবাজারে নজরুল বর্ষ উপলক্ষ্যে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগীতা-২০২৬ এর উদ্বোধন

কমলগঞ্জের কুমড়াকাপনে ঈদে মিলাদুন্নবী ﷺ উপলক্ষে মোবারক র‌্যালি, প্রতিযোগিতা ও আলোচনা সভা দোয়া মাহফিল অনুষ্ঠিত।

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:

পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী কুমড়াকাপন হযরত শাহ্ আজম (রহ.) দরগাহ্ জামে মসজিদ ও হযরত শাহ্ আজম (রহ.) হিফজুল কুরআন দরগাহ্ মডেল মাদ্রাসার যৌথ উদ্যোগে ধর্মীয় ভাব গম্ভীর্যের মাধ্যমে মোবারক র‌্যালি, বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতা, আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার, ২৬ আগস্ট ২০২৬ ইংরেজী তারিখে পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আয়োজিত এসব কর্মসূচিতে মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, মসজিদের মুসল্লি, স্থানীয় আলেম-উলামা, এলাকার যুব সমাজ ও ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন।

র‌্যালিটি কুমড়াকাপন এলাকার দরগাহ্ রোড থেকে শুরু করে বিভিন্ন প্রধান প্রধান সড়ক, ভানুগাছ চৌমুহনীপ্রদক্ষিণ করে আবারো দরগাহ মসজিদে জমায়েত হন। 

এ সময় অংশগ্রহণকারীরা প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন উপলক্ষে দরুদ-সালাম ও নাতে রাসুল পরিবেশন করেন।

২য় পর্বে আলোচনা সভায় বক্তারা মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবন, আদর্শ, চরিত্র ও মানবতার প্রতি তাঁর মহান শিক্ষা সম্পর্কে আলোচনা করেন। তাঁরা বলেন, রাসুলুল্লাহ ﷺ-এর আদর্শ অনুসরণ করে ব্যক্তি, পরিবার ও সমাজজীবন পরিচালনা করলে শান্তি, সৌহার্দ্য ও নৈতিক মূল্যবোধ প্রতিষ্ঠিত হবে।

অনুষ্ঠানে বিভিন্ন প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দরগাহ্ মসজিদের খতিব হাফিজ হযরত মাওলানা হাফিজ ইয়াছিন আলী, হাফিজ ক্বারী খন্দকার  তোফায়েল আহমদ, হাফিজ ক্বারী রিয়াজ আহমদ, মুহাম্মদ আতাউর রহমান,  কমলগঞ্জ পৌরসভার সাবেক প্যানেল মেয়র আনোয়ার হোসেন, মুহাম্মদ আবদুর রশিদ, মুহাম্মদ বাবুল হোসেন, মুহাম্মদ মান্না, মুহাম্মদ হিফজুর রহমান সিজিল, মুহাম্মদ শাওন আহমদ প্রমূখ। 

 সবশেষে মিলাদ ও দোয়া মাহফিলে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি এবং কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।